আজকাল ওয়েবডেস্ক: উত্তাল মালদহ। মুর্শিদাবাদের সাগরদীঘি থেকেই শান্ত থাকার আর্জি জানিয়েছেন মমতা। সুতিতে গিয়েও বড় বার্তা দিলেন। বললেন, তৃণমূল ছাড়া বিকল্প নেই। বললেন, 'আগামী দিন মনে রাখবেন আপনি কী খাবেন, কোন ভাষায় কথা বলবেন, আপনার ঠিকানা, আপনার আশ্রয়, আপনার শিক্ষা, আপনার সংস্কৃতি, সম্প্রীতি যদি রক্ষা করতে চান, তৃণমূল কংগ্রেস ছাড়া, জোড়া ফুল ছাড়া আর কোনও বিকল্প নেই।' 'অমিত শাহ চক্রান্তের ব্লু-প্রিন্ট করছে' বলেও তোপ দাগেন।


মালদহের ঘটনার প্রসঙ্গ টেনে মমতা বললেন, 'কালকে মালদহে একটা ঘটনা ঘটেছে। তা নিয়ে সিবিআই, এনআইএ দিয়েছে। রাজ্যে যাঁদের শোকজ করেছে আমার কিছু বলার নেই, কিন্তু মালদহের ঘটনা দিয়ে রাজ্যকে বদনাম করা হয়েছে।' ক্ষোভ, দুঃখ যেমন থাকতে পারে বলে মনে করালেন মমতা, তেমনই মনে করালেন, 'জাজেদের গায়ে কেউ হাত দেবেন না।'

তৃণমূল কংগ্রেস মানুষের জন্য, রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করেছেন বলেও এদিন যেওন উল্লেখ করলেন, তেমনই বোঝালেন, কেন আম্লদহ-মুর্শিদাবাদের দিকে নজর বিজেপির। মমতা বললেন, 'বিজেপি জানে, মুর্শিদাবাদ থাকলে আম পেড়ে খেতে পারবে না। মালদহ থাকলে গত হবে না।' ভোট বাদ দেওয়া প্রসঙ্গে মমতা তুললেন ভবানীপুর প্রসঙ্গও। বললেন, 'উকুন বাছার মতো ভোট বাদ দিয়েছে।' বিজেপিকে মহিলা বিরোধী বলেও ফের কটাক্ষ করেন মমতা।

 

মালদহের ঘটনায়, মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বললেন, বদনাম হয়েছে রাজ্যের। বললেন, 'মালদহে যাঁরা করছেন তাঁদের কাছে অনুরোধ করব, দয়া করে শান্ত হোন।' সতর্ক করলেন, কারও কথায় প্ররোচনায় পা দিয়ে এমন কিছু না করতে, যাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত  করতে না পারে। বলেন, 'আপনাদের ন্যায্য ক্ষোভ রয়েছে। কিন্তু আইন হাতে তুলে নেবেন না। লড়াইয়ের রাস্তাটা বন্ধ করে দেবেন না। রাজ্যের বদনাম হয়েছে। নতুন মুখ্যসচিব সামলাতে পারেননি। আপনারা চান আমি অপমানিত হই?' 

ভোটমুখী বাংলায় দফায় দফায় পারদ চড়ছে এসআইআর নিয়ে। এর আগেই মমতা খোদ টানা ধরনা দিয়েছেন।  সাগরদীঘিতে দাঁড়িয়ে মমতা বললেন, 'লড়াই আমাদের শান্তিপূর্ণভাবে করতে হবে।' একইসঙ্গে মমতার আর্জি, 'যদি আমাকে বিশ্বাস করেন, দয়া করে কোনও প্ররোচনায় পা দেবেন না। কোনও উত্তেজনায় পা দেবেন না।' মুর্শিদাবাদে দাঁড়িয়ে মমতা বললেন, 'রক্ষা করুন বাংলাকে।' 

 

&t=13s