বিউ সরকার: সন্দেশখালিতে তৃণমূল কংগ্রেসের নেতা রবিন দাসের বাড়িতে এসটিএফের হানা। বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র। তৃণমূলের আমলে সন্দেশখালির মণিপুরের দাপুটে দুই তৃণমূল নেতার পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি সভাপতি ছিলেন রৌফান ইয়াসমিন মোল্লা। ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগ, এলাকায় সন্ত্রাস ও আতঙ্কের পরিবেশ করার জন্য পরোক্ষভাবে মদত দিয়েছিলেন বলেই অভিযোগ উঠেছিল।
এমনকি ২০২৪ সালে রেশন দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি যখন শেগ শাহজাহানের সরবেড়িয়া আকুঞ্জি পাড়ার বাড়িতে হানা দেয় সেসময় পরোক্ষভাবে মদত দেওয়া এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিক্ষোভ এমনকি তারা আক্রান্ত হওয়ার ঘটনায় তার নাম জড়িয়ে ছিল একাধিকবার। সিবিআই তাকে ডেকেছিল জেরা করার জন্য।
এদিন সন্দেশখালি ২ ব্লকের মণিপুরের তৃণমূল নেতা রবিন দাস ও তার ভাই গোপাল দাসের বাড়ি এবং পুকুরে তল্লাশি চালায় এসটিএফ। পুকুর থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার করে তদন্তকারী সংস্থা। সন্দেশখালি দু'নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি রৌফান ইয়াসমিন মোল্লা সহ পরিবারের সবাই পলাতক।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়েছেন, রাজ্য পুলিশকে ধন্যবাদ। রাজ্যে অশান্তির পরিবেশ তৈরির জন্য বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। এসটিএফ সফলভাবে সেগুলি উদ্ধার করেছে।















