দীক্ষা ভুঁইয়া: পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনে আইপিএস পর্যায়ে বড়সড় রদবদল হল। বিজ্ঞপ্তি জারি করে এক সঙ্গে ৩৩ জন আইপিএস অফিসারকে বদলি করা হল। এছাড়া, বারুইপুর নাবালিকা ধর্ষণ ও খুন কাণ্ডের তদন্তে গঠিত সিট থেকে সরিয়ে দেওয়া হয়েছে সৌমিক সেনগুপ্তকে। আনা হল অতীশ বিশ্বাসকে। বদল করা হয়েছে রাজ্যের গোয়েন্দা, বিধাননগরের কমিশনারকেও। 

একনজরে কে কোন দপ্তরে:

১) নটরাজন রমেশ বাবু 
ডিজি, কারা পরিষেবা পদে ছিলেন। 
তাঁকে ডিজি ও আইজিপি, সিআইডি পদের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসাবে ডিজি, কারা পরিষেবার দায়িত্ব দেওয়া হল।

২)সুপ্রতিম সরকার 
এডিজি, সিআইডি পদে ছিলেন।
তাঁকে এডিজি (টেলিকম)-এর দায়িত্ব দেওয়া হল।

৩)কে জয়ারামন  
এডিজি ও আইজিপি, উত্তরবঙ্গ পদে ছিলেন।
তাঁকে ডিরেক্টর, ডিরেক্টরেট অব ইকোনমিক অফেন্সেস-এর দায়িত্বে পাঠান হল।

৪)ত্রিপুরারি অথর্ব
বিধাননগরের পুলিশ কমিশনার ছিলেন। 
তাঁর পদ এডিজি, ট্রাফিক ও রোড সেফটি।

৫)আনন্দ কুমার 
এডিজি ও আইজিপি (লিগ্যাল) পদে ছিলেন।
নতুন পদ এডিজি ও আইজিপি, পশ্চিমাঞ্চল।

৬)বিশাল গর্গ  
এডিজি ও আইজিপি, পশ্চিমাঞ্চল ছিলেন।
নতুন পদ এডিজি ও আইজিপি, আইবি।

৭)প্রবীণ কুমার ত্রিপাঠী 
আইজি, এসটিএফ ছিলেন।
নতুন পদ আইজি, হোম গার্ড।

৮)সুকেশ কুমার জৈন (IPS)
আইজি, সিসিডব্লিউ ছিলেন।
নতুন পদ আইজি, উত্তরবঙ্গ।

৯)সুধীর কুমার নীলকান্তম
আইজি, সিআইএফ ছিলেন।
নতুন পদ আইজি, এসটিএফ।

১০)রাঠোর অমিতকুমার ভরত (IPS)
ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ ছিলেন।
নতুন পদ পুলিশ কমিশনার, বিধাননগর (ডিআইজি পদমর্যাদা)।

১১)ডেভিড আইভান লেপচা (IPS)
ডিআইজি, ট্রাফিক ছিলেন।
নতুন পদ ডিআইজি, রায়গঞ্জ রেঞ্জ।

১২)ভিএসআর অনন্তনাগ
যুগ্ম পুলিশ কমিশনার (প্রশাসন), কলকাতা ছিলেন।
নতুন পদ যুগ্ম পুলিশ কমিশনার, এসআইটি, কলকাতা।

১৩)দীনেশ  কুমার
ডিআইজি, বারাসাত রেঞ্জ (অতিরিক্ত দায়িত্বে এসটিএফ) ছিলেন।
এসটিএফ-এর অতিরিক্ত দায়িত্ব প্রত্যাহার ছাড়া পদ অপরিবর্তিত।

১৪)প্রদীপ কুমার ভ্যাকলাভ 
ডিসি, ৪র্থ ব্যাটালিয়ন, কলকাতা ছিলেন।
নতুন পদ ডিসি, সাইবার, কলকাতা।

১৫) অরিন্দম সরকার 
ডিসি, কেএপি ২য় ব্যাটালিয়ন ছিলেন।
নতুন পদ ডিসি, ইস্ট ডিভিশন, কলকাতা।

১৬)বিশপ সরকার (IPS)
এসপি, এসটিএফ ছিলেন।
নতুন পদ কমান্ড্যান্ট, নারায়ণী ব্যাটালিয়ন, কোচবিহার।

১৭) ওয়েলওয়াদ শ্রিকান্ত জগন্নাথরাও
ডিসি, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, কলকাতা ছিলেন।
নতুন পদ এসপি, দার্জিলিং।

১৮) প্রতীক্ষা ঝারখারিয়া 
এসপি, দার্জিলিং ছিলেন।
নতুন পদ ডিসি, কেএপি ১ম ব্যাটালিয়ন।

১৯) জসপ্রীত সিং 
এসপি, কোচবিহার ছিলেন।
নতুন পদ এসপি, সিসিডব্লিউ।

২০) অম্লান কুসুম ঘোষ 
ডিসি (মনোনীত), এসটিএফ ছিলেন।
নতুন পদ ডিসি (উত্তর), হাওড়া পুলিশ কমিশনারেট (বহাল)। 

২১) সৌম্যদীপ ভট্টাচার্য 
এসপি, এসটিএফ, মালদহ ছিলেন।
নতুন পদ কমান্ড্যান্ট, এসএপি ১ম ব্যাটালিয়ন।

২২)পলাশ চন্দ্র ঢালি 
এসপি, এসটিএফ ছিলেন।
নতুন পদ কমান্ড্যান্ট, এসএসএফ, ব্যারাকপুর।

২৩)মনীশ যোশী (IPS)
ডিসি, ট্রাফিক, কলকাতা ছিলেন।
নতুন পদ এসপি, কোচবিহার।

২৪)অম্লান ঘোষ (IPS)
সিনিয়র স্টাফ অফিসার, হোম গার্ড ছিলেন।
নতুন পদ এসপি, এসটিএফ (উত্তরবঙ্গ)।

২৫) রাজীব কুমার( জুনিয়র) (IPS)
কমান্ড্যান্ট, এসএপি ১ম ব্যাটালিয়ন ছিলেন।
নতুন পদ ডিসি, এসটিএফ, কলকাতা।

২৬)সিদ্ধার্থ ধাপোলা (IPS)
ডিসি, কেএপি ৪র্থ ব্যাটালিয়ন ছিলেন।
নতুন পদ এসপি, এসটিএফ।

২৭)সামির আহমেদ (IPS)
ডিসি, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট ছিলেন।
নতুন পদ কমান্ড্যান্ট, আরএএফ ব্যাটালিয়ন, দাবগ্রাম, শিলিগুড়ি।

২৮)স্পর্শা নিলাঙ্গি (IPS)
ডিসি, সাইবার, কলকাতা ছিলেন।
নতুন পদ ডিসি, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি), কলকাতা।

২৯)পিনাকী দত্ত (WBPS)
অতিরিক্ত এসপি (জোনাল), বারুইপুর ছিলেন।
নতুন পদ অতিরিক্ত এসপি, ডিআইবি, বারুইপুর।

৩০)সৌমিক সেনগুপ্ত (WBPS)
অতিরিক্ত এসপি, ডিআইবি, বারুইপুর ছিলেন।
নতুন পদ অতিরিক্ত এসপি, সিসিডব্লিউ।

৩১) অতীশ বিশ্বাস (WBPS)
অতিরিক্ত এসপি (গ্রামীণ), পূর্ব মেদিনীপুর ছিলেন।
নতুন পদ অতিরিক্ত এসপি (জোনাল), বারুইপুর।

৩২)শ্যামল কুমার মণ্ডল (WBPS)
অতিরিক্ত এসপি (জোনাল), সুন্দরবন ছিলেন।
নতুন পদ অতিরিক্ত এসপি (গ্রামীণ), পূর্ব মেদিনীপুর।

৩৩) অগ্নীশ্বর চৌধুরী (WBPS)
অতিরিক্ত এসপি (ট্রাফিক), পূর্ব মেদিনীপুর ছিলেন।
নতুন পদ অতিরিক্ত এসপি (জোনাল), সুন্দরবন।