আজকাল ওয়েবডেস্ক: ১ জুন থেকেই রাজ্যে চালু হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় রাজ্যের মহিলারা মাসে মাসে ৩০০০ টাকা করে পাবেন।

বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশের সময়ই রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিল বিজেপি। এর পাশাপাশি, ১ জুন থেকে মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে তৃণমূল আমলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মহিলারা মাসে ১৫০০ টাকা করে পেতেন। তফসিলি জাতি, উপজাতিরা পেতেন মাসে ১৭০০ টাকা করে। তবে বিজেপি সরকারের আমলে মাসে ৩০০০ করে পাবেন মহিলারা।

শুভেন্দুর সরকার। বিজেপির সরকার। সোমবার সেই সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠক হয়ে গিয়েছে। তবে মন্ত্রিসভায় ছিলেন কেবল পাঁচজন। তারপরেও জয়ী বিধায়কদের বৈঠক হয় নবান্নতে। সূত্রের খবর সেই বৈঠকেই মন্ত্রী সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়েছে। তবে জল্পনা ছিল, পাঁচ মন্ত্রী, অর্থাৎ যাঁরা শুভেন্দুর সঙ্গে শপথ নিয়েছেন, তাঁরা কে কোন দপ্তর পাচ্ছেন।

গ্রামোন্নয়ন ও প্রাণী সম্পদ মন্ত্রী হচ্ছেন দিলীপ ঘোষ। 

উত্তরবঙ্গ উন্নয়ন ক্রীড়া ও যুব কল্যাণ নিশীথ প্রামাণিক।

নারী ও শিশু কল্যাণ এবং পুর-উন্নয়ন মন্ত্রী হচ্ছেন অগ্নিমিত্রা পাল। 

সংখ্যালঘু উন্নয়ন এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী হচ্ছেন ক্ষুদিরাম টুডু। 

খাদ্য  এবং সমবায় মন্ত্রী হচ্ছেন অশোক কীর্তনিয়া।

 

প্রথম মন্ত্রিসভার বৈঠকে কোন কোন সিদ্ধান্ত নিল শুভেন্দু-ক্যাবিনেট-

প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হল, বাংলায় যুক্ত হল আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে। একাধিক কেন্দ্রীয় প্রকল্পের সঙ্গে যুক্ত হল বাংলা। প্রায় সব কেন্দ্রীয় প্রকল্প চালু হবে বাংলায়। 

ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এ যুক্ত হল বাংলা।

সরকারি চাকুরীপ্রার্থীদের আবেদনের বয়সসীমা বাড়ল পাঁচ বছর। 

রাজ্যের আইপিএস, আইএএসরা কেন্দ্রের ট্রেনিংয়ে অংশ নিতে পারবেন।  

বন্ধ হবে না চালু থাকা কোনও সামাজিক  প্রকল্প।

আগামী সোমবার পরবর্তী মন্ত্রিসভার বৈঠক। 

আরজিকর, নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক-দুর্নীতি-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে পরবর্তী বৈঠকে।