আজকাল ওয়েবডেস্ক: সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৮ মে, শুক্রবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মাধ্যমিকের ফল ঘোষণা করলেন। এ বছর মাধ্যমিকের জন্য নাম নথিভুক্ত করেছিল ৯ লক্ষ ৭১ হাজার ৬২৫ পরীক্ষার্থী। পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৫৯ হাজার ৭৫৩ জন। পাশের হার ৮৬.৮৩ শতাংশ। যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশের মেধাতালিকায় রয়েছে ১৯টি জেলার ১৩১ জন। এর মধ্যে উত্তর দিনাজপুর থেকে রয়েছে ১৪ জন কৃতি।
উত্তর দিনাজপুরের কোন পড়ুয়া কোন স্থানে?
প্রথম স্থান অর্জন করে নিয়েছ অভিরূপ ভদ্র। রায়গঞ্জের সরোদা বিদ্যামন্দিরের এই কৃতির প্রাপ্ত নম্বর ৬৯৮।
একই স্কুল থেকে চতুর্থ স্থানে রয়েছে সৌদীপ দাস। তার প্রাপ্ত নম্বর ৬৯৪। একই স্থানে যুগ্ম ভাবে রয়েছে সোহম জোয়ারদার। মাধ্যমিক দিয়েছে রায়গঞ্জ করোনেশন হাইস্কুল থেকে।
পরবর্তী র্যাঙ্ক অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে জেলার চারজন। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। এরা যথাক্রমে জটেশ্বর হাই স্কুলের স্বরূপ কান্তা, বালুরঘাট হাইস্কুলের আয়ুষ সাহা, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ)-এর সমন্বয় দেবনাথ। এই জেলা থেকেই মেয়েদের মধ্যে প্রথম হয়েছে ইসলামপুর গার্লস হাই স্কুলের বেদাশ্রুতি সিনহা।
ষষ্ঠ স্থানাধিকারীদের মধ্যে চারজন এই জেলার। তাদের প্রাপ্ত নম্বর ৬৯২। এদের মধ্যে রয়েছে- ঘোকসাডাঙ্গা প্রামাণিক হাই স্কুলের রৌনক মিত্র, গোপালনগর এম এস এস হাই স্কুলের দীপ্তরাগ নাথ এবং সুচিস্মিতা পণ্ডিত। এ ছাড়া এই তালিকায় রয়েছে আলিপুরদুয়ার ম্যাক উইলিয়াম হাই স্কুলের দেবদৃতা সরকার।
সপ্তম স্থানেও জেলার তিন জন কৃতি স্থান দখল করে নিয়েছে। দিনহাটা গার্লস হাই স্কুলের স্নেহস্মিতা বর্মন, রায়গঞ্জ গার্লস হাই স্কুলের দিয়া পাল এবং কালিয়াগঞ্জ সারলা সুন্দরী হাই স্কুলের মহাকাশ রায়। প্রাপ্ত নম্বর ৬৯১।
অষ্টম স্থানাধিকারী সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ)-এর সমন্বয় নস্কর এবং চেতসী রায়, গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুলের শুভ্রদীপ মণ্ডল এবং কুমারগঞ্জ হাই স্কুলের জিসান হোসেন রয়েছে এই তালিকায়। তারা পেয়েছে ৬৯০ নম্বর।
নবম স্থানে রয়েছে মাথাভাঙা গার্লস হাই স্কুলের সৃজা দেবনাথ, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ) সৌম্যদীপ রায় এবং বিবেক সিংহ, রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রণয় দাস, গাজোল হাজি নাকু মহম্মদ হাই স্কুলের এম. ডি. তৌসিফ আফরোজ এবং গোপালনগর এম এস এস হাই স্কুলের সৌগত পাল। প্রাপ্ত নম্বর ৬৮৯।
দশম স্থানেও জেলার ছ'জন স্থানাধিকার করেছে। এই তালিকায় রয়েছে- গোপালনগর এম এস এস হাই স্কুলের শ্রেয়সী সাহা, জলপাইগুড়ি জেলা স্কুলের অর্চিস্মান মজুমদার, সারদা বিদ্যামন্দির (রায়গঞ্জ)-এর তানভির সাকিব এবং প্রাঞ্জল মণ্ডল, নালাগোলা হাই স্কুলের মনীশ ঘোষ এবং টার্গেট পয়েন্ট স্কুল (হাই স্কুল)-এর এম. ডি. সাঈদ আলম। প্রাপ্ত নম্বর ৬৮৮।
















