আজকাল ওয়েবডেস্ক: পল্কবে সাগর এলাকায় ডেলফট দ্বীপের কাছে মাছ ধরছিলেন তাঁরা। ২৩ জন ভারতীয় মৎসজীবীকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। গ্রেপ্তারির পর তাঁদের তদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে জাফরার মায়ালটি নেভাল ক্যাম্পে। রামেশ্বরম ফিশারম্যান অ্যাসোসিয়েশন রবিবার এই তথ্য জানিয়েছে। গত মাসে শ্রীলঙ্কার নৌবাহিনী দুটি ভারতীয় চোরাচালানকারী ট্রলারকে আটক করেছিল, সঙ্গেই ১৮জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করেছিল। ওই মৎস্যজীবীদের এবং ট্রলারগুলিকে মান্নারের থালপাদু পিয়ারে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য তালাইমান্নার মৎস পরিদর্শকদের কাছে হস্তান্তর করা হয়।
Sri Lankan Navy: ২৩ ভারতীয় মৎস্যজীবীকে গ্রেপ্তার করল শ্রীলঙ্কার নৌবাহিনী
















