পর্দায় তিনি প্রেমের বন্যা বইয়ে দিতে ওস্তাদ। ইদানীং তিনি ‘রাফ অ্যান্ড টাফ’ ইমেজেও সমাব জনপ্রিয়। এহেন শাহরুখ খানও নাকি অভিনয় নিয়ে দুশ্চিন্তায় ভোগেন! রাতের ঘুম উড়ে যায় তাঁর। ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে ‘‘আমি পারব তো’’র মতো ভাবনা ভয় দেখায় তাঁকে! ৩৩ বছর অভিনয়ের পরেও সত্যিই কি শাহরুখ এভাবেই ভয় পান? সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন কিং খান। জানিয়েছেন, চার বছরের বিরতি তাঁর মনের জোর কমিয়ে দিয়েছিল। রীতিমতো অস্তিত্ত্ব সংকটে ভুগেছেন তিনি।
কী বলেছেন তিনি? শাহরুখ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘‘চার বছর আগে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমার বেশ কিছু ছবি খারাপ বাণিজ্য করেছিল। যার জন্যই টানা চার বছর ক্যামেরা, অভিনয় থেকে দূরে ছিলাম। আবার ক্যামেরার মুখোমুখি হওয়ার আগে দারুণ অস্বস্তি। খালি মনে হচ্ছে, ঠিক ছবি বেছেছি তো! আগের মতো ভাল অভিনয় করতে পারব তো?’’ তাঁর মনে এমন সন্দেহও দানা বেঁধেছিল, আদৌ কি আর ভাল ছবি পাবেন তিনি?
?ref_src=twsrc%5Etfw">January 29, 2024

SRK expresses gratitude to the audience for showering love upon him in 2023 ❤️#Dunki #Jawan #Pathaanpic.twitter.com/rxciNkVY6X
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse)Tweet by @SRKUniverse
এই ভয় বুকে নিয়ে তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। পরপর তিনটি ছবিতে অভিনয় করেছেন, পাঠান, জওয়ান, ডানকি। প্রত্যেকটি ছবির জন্য প্রচণ্ড পরিশ্রম করেছেন। নিজের চেনা চেহারা ভেঙে নতুন করে গড়েছেন। এই শাহরুখ ‘লাভার বয়’ কম ‘অ্যাকশন হিরো’ বেশি! তারপরেই ঝাঁপিয়ে পড়েছেন ময়দানে। ফলাফল? ২০২৩ তাঁর দখলে। তাঁর তিনটি ছবিই ব্লকবাস্টার! শুধুই নিজের দেশ নয়, এই তিনটি ছবি তাঁকে নতুন করে বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এবং প্রমাণিত, শাহরুখ খান ফুরিয়ে য়েতে পারেন না!
কথায় কথায় লেই প্রসঙ্গ তুলে নায়ক আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তাঁর দর্শকদের। যাঁদের ভালবাসায় তিনি নতুন জীবন ফিরে পেয়েছেন। একই সঙ্গে নিজেকে আশ্বাস দিয়েছেন এই বলে, তিনি এক এবং একমাত্র অভিনয়টাই পারেন। গত ৩৩ বছর সেটাই করেছেন। আাগামী বছরগুলোতেও সেটাই তাঁকে করে যেতে হবে।