আজকাল ওয়েবডেস্ক: বিলকিস বানো গণধর্ষণ মামলায় সমস্ত অভিযুক্তদের রবিবারের মধ্যে আত্মসমর্পণ করতে হবে জেল কর্তৃপক্ষের কাছে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্ধারিত মূল সময়সীমা অনুযায়ী ২১ জানুয়ারির মধ্যে ১১ অভিযুক্তকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য সময় বাড়ানোর জন্য বিভিন্ন কারণ দেখিয়ে আবেদন জানিয়েছিল কয়েকজন অভিযুক্ত।
জানানো হয়েছিল, ঘরোয়া দায়িত্ব, ছেলের বিয়ে এবং শীতকালীন ফসলের খেয়াল রাখার জন্য আত্মসমর্পণের সময় বাড়ানো হোক। সেই আবেদন খারিজ হয়ে গিয়েছে। রবিবার আত্মসমর্পণের পরে অভিযুক্তদের সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করার বিকল্প রয়েছে বলে জানা গিয়েছে।