আজকাল ওয়েবডেস্ক: গুরদোয়ারে খুনের অভিযোগ। জানা গিয়েছে শিখ ধর্মগ্রন্থ অবমাননার জন্য গুরদোয়ারে এই খুনের ঘটনা ঘটেছে। অভিযোগের তীর এক নিহঙ্গ শিখের দিকে। সোমবার রাতে এই ঘটনা ঘটে পাঞ্জাবের ফাগওয়ারায় শ্রী চৌরা খুসাহিব গুরুদোয়ারে। অভিযুক্তর নাম রমনদীপ সিং। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করে খুনের দায় স্বীকার করেছে। সঙ্গেই জানিয়েছে, ওই যুবক গুরদোয়ারে এসে বলেছিল, তাকে ধর্মত্যাগের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত রমনদীপ নিজেকে গুরুদোয়ারের প্রাঙ্গনেই আটক করে রেখেছে। ঘটনাস্থলে সোমবার রাত থেকেই হাজির বিশাল পুলিশ বাহিনি। ঘটনার পূর্ণ তদন্ত চলছে।