আজকাল ওয়েবডেস্ক: হরিকৃষ্ণ দ্বিবেদীর পর রাজ্যের নতুন মুখ্যসচিব কে হবেন? জল্পনা ছিল ভগবতীপ্রসাদ গোপালিকার নাম নিয়ে। রবিবার জানা গেল তাঁর নামের পাশেই পড়ল সিলমোহর। বছরের একেবারে শেষ দিনে রাজ্য প্রশাসনে বড় রদবদল এল। রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন ভগবতীপ্রসাদ গোপালিকা। এর আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব পদে ছিলেন। মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থ উপদেষ্টা হলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আগামী তিন বছর তিনি এই দায়িত্বে থাকবেন। এদিন বর্তমানকে দ্বায়িত্ব বুঝিয়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যসচিব। রাজ্যের স্বরাষ্ট্রসচিব হয়েছেন নন্দিনী চক্রবর্তী।
রাজ্যের নতুন মুখ্যসচিব গোপালিকা, মুখ্যমন্ত্রীর মুখ্য অর্থ উপদেষ্টা দ্বিবেদী
















