তীর্থঙ্কর দাস: ১ ডিসেম্বর আজকাল ডট ইনে দেখিয়েছিলাম এক প্রতিবন্ধীর বাকি প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর গল্প। বালির বাসিন্দা প্রিয়রঞ্জন সরকার। তাঁকে সবাই চেনে ফ্ল্যাগম্যান অফ ইন্ডিয়া বলে। নিজে বিশেষভাবে সক্ষম হয়েও প্রিয়রঞ্জন দুর্ঘটনায় হাত পা হারানো মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিনামূল্যে এই মানুষগুলির হাত এবং পা লাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেন তিনি। এই খবর সম্প্রচার হওয়ার পরেই মহাবীর সেবা সদনের তরফ থেকে প্রিয়রঞ্জন সরকারকে একটি ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হলো। প্রত্যন্ত গ্রামে ঢুকে কৃত্রিম হাত-পা লাগিয়ে দেওয়ার কাজে লাগবে এটি।
এই অ্যাম্বুলেন্স দেওয়ার সময় মহাবীর সেবা সদনের প্রেসিডেন্ট বিজয় সিংহ চৌহরিয়া আজকাল ডট ইনকে ধন্যবাদ জানান। অন্যদিকে এই সংস্থার সেক্রেটারি রঞ্জিত সিং সিধি বলেন, প্রিয়রঞ্জন পাশে না থাকলে এই কাজ করতে পারতাম না। খবর সম্প্রচার হওয়ার পর বীরভূমের এক পরিবার মহাবীর সেবা সদনের খোঁজ পায়। সেখানেই এখন কৃত্রিম পা লাগানো হচ্ছে উমা মুখার্জির ছেলের। জন্ম থেকেই পা নেই তার। নতুন করে হাঁটতে শিখবে এবার। এই কথা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে পড়লেন উমা। তবে এখানেই থামতে রাজি নন,আরও নতুন কিছু করার উদ্যোগ নিতে চলেছেন প্রিয়রঞ্জন সরকার, এমনটাই আভাস দিলেন।