মিল্টন সেন,হুগলি: সিলেকশন হল না, সুষ্ঠ ভাবেই সম্পন্ন হল হুগলি সিভিল কন্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাচন। পাঁচ বছর পর হল এই নির্বাচন। বুধবার পোলবার জগন্নাথবাটির একটি লজে কড়া পুলিশি পাহারায় সকাল দশটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। অ্যাসোসিয়েশনের মোট সদস্য সংখ্যা ২৪২ জন। নির্বাচনের মাধ্যমে তাঁদের মধ্যে থেকে ১৭ জনের এক্সিকিউটিভ কমিটি তৈরি হবে। তারপর নির্বাচিত সেই সদস্যদের নিয়ে গঠন করা হবে পরিচালন সমিতি। মনোনয়ন জমা দিয়েছিলেন ২৮ জন সদস্য। 
২০১৯ সালের পর কন্ট্রাক্টর অ্যাসোসিশনের নির্বাচন হয়নি। এ্যাসোসিয়েশন পরিচালনা করা হতো এ্যাডহক কমিটির দ্বারা। ফলত সমবন্টন ব্যবস্থা কার্যকর হত না এমনই অভিযোগ অধিকাংশ ঠিকাদারদের। তাই তাঁরা নির্বাচন চাইছিলেন। তাদের বক্তব্য, স্থায়ী কমিটি গঠন হলে কাজ পাওয়ার ক্ষেত্রে রেষারেষি কমবে। সংস্থার প্রাক্তন সম্পাদক গৌড় সামন্ত জানিয়েছেন, চক্রান্তকারীদের পরাজয় হয়েছে। নির্বাচনের পক্ষে থাকা সদস্যদের জয় হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পরিচালন সমিতি গঠন করে ফেলা হবে। 
ছবি পার্থ রাহা।