আজকাল ওয়েবডেস্ক: জলপাইগুড়িতে বন্ধ হয়ে গিয়েছে ছ’টি চা-বাগান। যে কারণে সমস্যায় পড়েছেন শ্রমিকরা। সেই শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সোমবার বন্ধ হয়ে যাওয়া চা-বাগান গুলি অধিগ্রহণ করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে জলপাইগুড়িতে রয়েছেন তিনি। এদিন বানারহাটে জনসভার মঞ্চ থেকে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন্ধ হওয়া ছটি চা বাগান সরকার নিয়ে নেবে।
আর বন্ধ হওয়া চা বাগানের শ্রমিকদের মাসে দেড় হাজার টাকা করে দেওয়া হবে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও এদিন ফের মুখ খোলেন তিনি। বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিল্লি যাব। একশো দিনের কাজের ৭ হাজার কোটি টাকা আটকে রেখেছে। এটা আমাদের অধিকার। রবিবার আলিপুরদুয়ারে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকেও চা-শ্রমিকদের বিনামূল্যে পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা বিনামূল্যে দেওয়ার কথা জানান তিনি।