আজকাল ওয়েবডেস্ক: দরিদ্র মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ভারত সেবাশ্রম সংঘ শীঘ্রই তাদের দ্বিতীয় ফেজের মাল্টিস্পেশালিটি হাসপাতাল চালু করবে। কলকাতায় বুধবার এক সাংবাদিক বৈঠকে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানিয়েছেন,সমাজের পিছিয়ে পড়া ও প্রান্তিক মানুষদের স্বল্প মূল্যে চিকিৎসা দিতে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই হাসপাতাল তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, কলকাতার জোকায় ১৫০শয্যার ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল ২০১০সালে চালু হয়। দ্বিতীয় ফেজে ৩০০শয্যার মাল্টিস্পেশালিটি হাসপাতালটি উদ্বোধন করা হবে। আট তলার এই হাসপাতালে অত্যাধুনিক ওটি, ক্রিটিকাল কেয়ার ইউনিট, আইসিসিইউ,আইটিইউ, নিওনেটাল কেয়ার ইউনিট, নেফ্রলজি বিভাগ, শিশু বিভাগ সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। সংঘের প্রধান সম্পাদক আরও জানান, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজ গয়াতে যে আশ্রম নির্মাণ করেছিলেন, এবছর সেই আশ্রমের শতবর্ষ পালিত হচ্ছে। চলতি মাসের ৩০ তারিখ থেকে ৩রা ডিসেম্বর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে।