আজকাল ওয়েবডেস্ক: সঞ্জু স্যামসনের অপরাজিত ৯৭ রানে ভারত হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে।
সঞ্জুর এই পুনরুজ্জীবনের পিছনে রয়েছে রোহিত শর্মার ভূমিকা। তাঁর একটা মন্তব্য সঞ্জুকে বদলে দিয়েছিল।
আমেরিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে সঞ্জু দলে ছিলেন না। ওপেনিং ম্যাচের আগে রোহিত শর্মা এগিয়ে এসে সঞ্জুকে জড়িয়ে ধরে বলেছিলেন, ''কেমন আছিস? দুঃখ পাস না ভাই। বড় টুর্নামেন্ট। যে কোনও সময়ে সুযোগ আসতে পারে।'' আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এমন ভিডিও পোস্ট করা হয়েছে। সেই সময়ে সঞ্জুকে ডাগ আউটে বসতে হয়েছিল। কিন্তু রোহিতের পরামর্শ খেটে যায়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হারের পরে সঞ্জুর প্রত্যাবর্তন ঘটে। জিম্বাবোয়ের বিরুদ্ধে ক্যামিও খেললেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনিই দলকে জেতান। এশিয়া কাপে সঞ্জুকে ব্যাটিং অর্ডারে নীচের দিকে পাঠিয়ে দেওয়া হয়। তাঁর ছন্দ নষ্ট হয়। নিউজিল্যান্ড সিরিজেও সঞ্জু রান পাননি। শুরু হয় তাঁকে নিয়ে সমালোচনা ও সন্দেহ। কিন্তু সঞ্জু নিজের উপরে আস্থা হারাননি।
