আজকাল ওয়েবডেস্ক: এম এস ধোনি ফিনিশেস অফ ইন স্টাইল। ২০১১ বিশ্বকাপ জয়ের মুহূর্তে রবি শাস্ত্রীর এই বক্তব্য আইকনিক হয়ে গিয়েছে। নুয়ান কুলশেখরাকে লং অনের উপর দিয়ে ছক্কা মারেন ধোনি। সেই ছক্কাও ভারতীয় ক্রিকেটে আইকনিক হয়ে গিয়েছে। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বজয়ের মুহূর্তে বড় সড় ভুল করে ফেললেন রবি শাস্ত্রী। বলে ফেলেন, ''ডিপে ক্যাচ উঠল। ধরা পড়ে গেল। নবম উইকেটের পতন হল।''  অভিষেক শর্মার বলে জ্যাকব ডাফির ক্যাচ ধরেন তিলক ভার্মা। শাস্ত্রী বুঝতে পারেননি। তাই ভুল করে বলে ফেলেন নিউজিল্যান্ডের নবম উইকেট গিয়েছে। 

শাস্ত্রী নিজেও বুঝতে পারেন তিনি ভুল করে ফেলেছেন। পরক্ষণেই ভুল শুধরে তিনি বলেন, ''অ্যান্ড ইটস অল ডান। ভারত তৃতীয়বার বিশ্বকাপ জিতল। প্রথম দল হিসেবে পরপর দু'বার বিশ্বকাপ জিতল। ঘরের মাঠে আয়োজক দল হিসেবে প্রথম বিশ্বজয় করল। ভারতের দুর্দান্ত পারফরম্যান্স।'' 

শাস্ত্রীর এহেন ভ্রম ভাল ভাবে নেয়নি সোশ্যাল মিডিয়া। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, ''রবি শাস্ত্রী জয়ের মুহূর্তটা নষ্ট করে দিলেন।'' 

 

?ref_src=twsrc%5Etfw">March 8, 2026

বিশ্বকাপ ফাইনালে ভারত শুরু থেকেই প্রাধান্য বিস্তার করেছিল। প্রথমে ব্যাট করতে নেমে মারমুখী ব্যাটিং শুরু করে দেন অভিষেক শর্মা-সঞ্জু স্যামসনরা। পরে ঈশান কিষান রানের গতি বাড়াতে থাকেন। সব মিলিয়ে ভারত রানের পাহাড় গড়ে তোলে। সেই রানের চাপে পিষ্ট হয় নিউজিল্যান্ড। তার উপরে ভারতীয় দলে রয়েছেন এমন এক চ্যাম্পিয়ন বোলার যিনি যে কোনও মুহূর্তে ম্যাচের গতিপ্রকৃতি বদলে দিতে পারেন। তিনি জশপ্রীত বুমরাহ।