আজকাল ওয়েবডেস্ক:‌ আমেরিকা–ইজরায়েল ও ইরানের মধ্যে সংঘাত পরিস্থিতিতে জ্বালানি সঙ্কট তীব্র হয়েছে। আর সঙ্কট বাড়তেই দামও বেড়েছে বিশ্বের নানা প্রান্তে। পাকিস্তানে তো এক লিটার পেট্রল সেখানকার টাকায় ৪৫৮ টাকা হয়ে গিয়েছে। এই অবস্থায় দুর্ভোগের শিকার সাধারণ মানু্ষ। আর এই পরিস্থিতিতে, সরকারের বিরোধিতা নয়, দেশের জনগণের কাছে সরকারের প্রতি আস্থা রাখার আর্জি জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি।


পাকিস্তানে এমনিতেই জ্বালানির দাম বেশি। আর পশ্চিম এশিয়ায় সংঘাত পরিস্থিতিতে তা আরও বেড়েছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর উপর চাপ বাড়ছে। এক ভিডিও বার্তায় আফ্রিদি বলেছেন, ‘‌সংঘাতের জেরে গোটা বিশ্বেই একটা অশান্তকর পরিবেশের সৃষ্টি হয়েছে। তারপরেও বলব পাকিস্তানের অবস্থা বিশ্বের বাকি দেশগুলির থেকে ভাল। এই সময় সরকারের সমালোচনা না করে সমর্থন করুন। সরকারের পাশে থাকুন। একজন পাকিস্তানি হিসেবে সরকারের সিদ্ধান্তকে মেনে চলুন। আমিও সেটাই করব।’‌


এটা ঘটনা, পাকিস্তানে একধাক্কায় পেট্রলের দাম ১৩৭ টাকা বেড়ে ৪৫৮ টাকা হয়েছে। আর এক লিটার ডিজেলের দাম ১৮৪ টাকা বেড়ে ৫২০ টাকা হয়েছে। এই অবস্থায় আফ্রিদি দেশবাসীকে ধৈর্য ধরতে বলছেন। 


এটা ঘটনা, পাকিস্তানে একধাক্কায় পেট্রলের দাম ৪২.‌৭ শতাংশ বেড়েছে। আর ডিজেলের দাম ৫৪.‌৯ শতাংশ বেড়েছে। এদিকে, পাক মন্ত্রী আলি পারভেজ মালিক বলেছেন, ‘‌আন্তর্জাতিক বাজারের উপর এই মূল্যবৃদ্ধি নির্ভর করছে। শুক্রবার থেকেই এই নতুন দাম ধার্যকর করা হয়েছে।’‌ 


এই অবস্থায় আফ্রিদির এই মন্তব্যকে অনেকেই সমর্থন করেছেন। আবার অনেকেই আফ্রিদির এই মন্তব্যের বিরোধিতা করেছেন। 

এদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ভাল করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আর সেকারণেই তারা লিখিত চিঠি পাঠিয়েছে বিসিসিআইকে। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড কেন্দ্রের অনুমতি ছাড়া এক পাও এগোবে না বলে জানিয়ে দিয়েছে।


এটা ঘটনা, ২০২৫ সালে আইপিএল নিলামে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু তখন বাংলাদেশে রাজনৈতিক ডামাডোল চলছিল। সংখ্যালঘুদের উপর আক্রমণ চালানো হচ্ছিল। যা নিয়ে ভারত সরকার ফুঁসে ওঠে। এরপরই আইপিএল থেকে মুস্তাফিজুরকে বাদ দেওয়া হয়। এর প্রতিবাদে বাংলাদেশ টি–২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসতে চায়নি। পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়েছিল। কিন্তু আইসিসি তাতে রাজি হয়নি। এরপর বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেওয়া হয়।