আজকাল ওয়েবডেস্ক: লস এঞ্জেলস অলিম্পিকে ফিরতে চলেছে ক্রিকেট। আয়োজকরা ঘোষণা করেছে, মেলার মাঠেই বসবে ক্রিকেটের আসর। ১২৮ বছর পরে ক্রিকেট ফিরছে অলিম্পিকে। এদিকে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানোর জন্য আয়োজকরা সোশ্যাল মিডিয়ায় বিরাট কোহলির ছবি পোস্ট করেছে।
কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরে তো কোহলি টি-টোয়েন্টি ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন। তাঁকে তো পাওয়া যাবে না অলিম্পিকে।
এদিকে এক সাক্ষাৎকারে কোহলিকে বলতে শোনা গিয়েছিল, ''২০২৮ সালের অলিম্পিক ফাইনালে স্বর্ণপদক জয়ের ম্যাচে ভারত খেলতে নামলে অবসর ভেঙে আমি ফিরতে পারি। অলিম্পিকে সোনা জয় দারুণ ব্যাপার হবে।''
Cricket ???? West Coast.
— LA28 (@LA28)
Cricket will make its triumphant Olympic return in 2028 from the Fairgrounds in Pomona, CA. 128 years in the making, we can't wait to see the cricketers out on the oval in SoCal.@ICC | #LA28 pic.twitter.com/gyKoMQeCD7Tweet by @LA28
২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-টোয়েন্টি ফরম্যাটে ক্রিকেট খেলা হবে অলিম্পিকে। ভারতের ক্রিকেট দলও নামবে সেই মেগা ইভেন্টে।
লস এঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত পোমোনায় খেলা হবে ক্রিকেট। অস্থায়ী স্টেডিয়ামে খেলতে নামবে ৬টি দল।
















