আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা পেসার। কাগিসো রাবাদা। আইপিএলে নামার জন্য প্রস্তুত। গুজরাট টাইটান্সের অন্যতম ভরসা তিনি।
সেই রাবাদাই বলছেন, টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি সবচেয়ে সমীহ করতেন বিরাট কোহলিকে। এক পডকাস্টে রাবাদা বলেছেন, ‘টেস্টে সবচেয়ে ধারাবাহিক বিরাটকেই মনে হয়েছে। বিরাটের উইকেট পেতে গেলে যথেষ্ট কষ্ট করতে হয়।’
টেস্টে চার ধারাবাহিক ব্যাটারদের মধ্যে রাবাদা বেছে নিয়েছেন কোহলি, স্মিথ, উইলিয়ামসন ও রুটকে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাটসম্যান হিসেবে তিনি বিরাট নন, বেছে নিয়েছেন দিল্লি ক্যাপিটালসে তাঁর প্রাক্তন সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। রাবাদার কথায়, ‘যে কোনও জায়গায় শট খেলতে পারে। যা কল্পনারও বাইরে।’ তবে টি–২০ ক্রিকেটের নেতিবাচক দিক নিয়েও কথা বলেছেন রাবাদা। বলেছেন, ‘বাউন্ডারি বড্ড ছোট থাকে। বোলারদের জন্য উইকেটে বাউন্সও থাকে না।’
এদিকে, আইপিএলে এবার গুজরাটের প্রথম ম্যাচ ৩১ মার্চ পাঞ্জাবের বিরুদ্ধে। রাবাদা তারই অপেক্ষায়। যদিও এবারের টি–২০ বিশ্বকাপে রাবাদা সফল হননি। মাত্র পাঁচ উইকেট পেয়েছিলেন। আইপিএলে সেই ব্যর্থতা ভুলতে মরিয়া প্রোটিয়া পেসার।
এদিকে সাংবাদিক সম্মেলনে বেফাঁস ব্রাভো।
প্রসঙ্গত, শুক্রবার ইডেনে সাংবাদিক সম্মেলন করেন নাইটরা। ছিলেন অধিনায়ক রাহানে, কোচ অভিষেক নায়ার, ব্যাটিং কোচ শেন ওয়াটসন ও মেন্টর এবং বোলিং কোচ ডোয়েন ব্রাভো।
তখনও সাংবাদিক সম্মেলন শুরু হয়নি। তখন অধিনায়ক ও সাপোর্ট স্টাফরা নিজেদের মধ্যে গল্প করছিলেন। তখনই আচমকা ব্রাভো বলে ফেলেন, ‘আমার বাড়িতে দু’জন সঙ্গিনী আছে’। ব্রাভোর মুখ থেকে এই কথা বেরিয়ে যেতেই সঙ্গে সঙ্গে রাহানে সামাল দেন পরিস্থিতি। বলেন, ‘মাইক্রোফোন অন আছে। কথা বলার সময় সংযত হও।’
যদিও গোটা ঘটনাটাই ক্যামেরায় ধরা পড়েছে। এরপরই নেটিজেনরা সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন ক্যারিবিয়ান তারকাকে।
কেউ বলছেন, ব্রাভো দু’জন সঙ্গিনী মানে কী বোঝতে চাইছেন? আবার কেউ বলছেন, মেন্টরের সিরিয়াসনেস থাকবে না?
