আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে জমজমাট লড়াইয়ের মধ্যে অবশেষে জয়ে ফিরল দিল্লি ক্যাপিটালস। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেল দিল্লি। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ৭ উইকেটে দাপুটে জয় পায় দিল্লি।
প্রথম ইনিংস চলাকালীন এক হালকা মেজাজের মুহূর্ত নজর কেড়ে নিয়েছে দর্শকদের।
রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদবের মধ্যে ঘটে মজার ঠাট্টা। ১২-তম ওভারে ব্যাট করতে নামার পর জাদেজা মজা করে কুলদীপকে ব্যাট দিয়ে ভয় দেখানোর ভান করেন।
তবে কুলদীপ শান্ত থেকে পাল্টা ধাক্কা দেন জাদেজাকে। এমনকি আম্পায়ারের কাছে ব্যাট চেক করানোর সময়েও কুলদীপ আবার জাদেজাকে ঠেলে দেন। এই মুহূর্তটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দিল্লি রেকর্ড রান
২২৬ তাড়া করে ম্যাচ জিতে নেয়। নিসাঙ্কা (৬২) ও লোকেশ রাহুলের (৭৫)। দুরন্ত ইনিংস দিল্লির জয়ের পথ প্রশস্ত করে। শেষের দিকে আশুতোষ শর্মা (১৫ বলে ২৫*) এবং ত্রিস্টান স্টাবস (১১ বলে ১৮*) অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন। আইপিএলের ইতিহাসে এটিই দিল্লির সর্বোচ্চ রান তাড়া করে জয়ের নজির।
𝙈𝙖𝙨𝙩𝙞 𝙧𝙪𝙠𝙣𝙞 𝙣𝙖𝙝𝙞 𝙘𝙝𝙖𝙝𝙞𝙮𝙚...
— Star Sports (@StarSportsIndia)
Kuldeep Yadav & Ravindra Jadeja shared a fun moment in the middle of the game. 😅#TATAIPL 2026 ➡️ #RRvDC | LIVE NOW 👉https://t.co/cMKydi0l80 pic.twitter.com/6EijsAT5NdTweet by @StarSportsIndia
এই জয়ের পর ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয় নম্বরে উঠে এসেছে দিল্লি। এই জয় দলকে নতুন আত্মবিশ্বাস দিয়েছে।
পরবর্তী ম্যাচ
আগামী ৫ মে। দিল্লির প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস।















