আজকাল ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শিবিরে যোগ দেওয়ার পরই অনুশীলন শুরু করে দিয়েছেন বিরাট কোহলি। 

নেটে কোহলিকে ঘাতক ইয়র্কার দিয়ে কুপোকাৎ করলেন ভুবনেশ্বর কুমার। 

গতবার আইপিএল খেতাব জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবারের আইপিএলে আরসিবি অভিযান শুরু করবে ২৮ মার্চ। তাদের প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে খেলতে নামবে আরসিবি। 

গত দু'বছর ধরে ভুবনেশ্বর কুমার তাঁর নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। কিন্তু ইয়র্কারে কোহলির উইকেট উপড়ে দেওয়ার পরে অনেকেই বলতে শুরু করেন, এবারের আইপিএলে ভুবিকে আবার পুরনো ছন্দে দেখা যাবে। 

বাইশ গজে কোহলিকে আউট করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয় প্রতিপক্ষের বোলারদের। নেটেও কোহলিকে বিপন্ন করতে পারেন না নিজের দলের বোলাররা। 

?ref_src=twsrc%5Etfw">March 19, 2026

সেই কোহলিকে কিন্তু ভুবনেশ্বর কুমারের ইয়র্কার বেসামাল করে দিল। সেই ইয়র্কারের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

কোহলি এখন টি-টোয়েন্টি ফরম্যাট ও টেস্ট থেকে অবসর গ্রহণ করেছেন। ওয়ানডে ফরম্যাটে তিনি দাপট দেখাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কোহলি ৩০২ রান করেন। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ২৪০ রান করেন কোহলি। ৬টি ম্যাচে তিনটি সেঞ্চুরি করেন বিরাট। তাঁর ফর্ম তাঁর নিন্দুকদের মুখ বন্ধ করে দিয়েছে।