আজকাল ওয়েবডেস্ক: সেঞ্চুরি করে সব আলো শুষে নিয়েছেন বিরাট কোহলি। কিন্তু হার্দিক পাণ্ডিয়া সম্পূর্ণ অন্য কারণে সবার দৃষ্টি আকর্ষণ করছেন।
পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে হার্দিক পাণ্ডিয়া আট ওভার হাত ঘুরিয়ে ২টি উইকেট নেন। কিন্তু হার্দিক পাণ্ডিয়া নজর কেড়েছেন সাত কোটি টাকার ঘড়ি ও কালো রংয়ের একটি গ্লাভস পরে।
কালো রঙের সেই গ্লাভস পরে পাণ্ডিয়া বোলিং করছেন। অনেকেরই চোখে পড়েছে তা। সবার প্রশ্ন, পাণ্ডিয়া কী পরে বোলিং করছেন?
এই কালো রংয়ের গ্লাভসকে এমসিপি গ্লাভস বলা হয় । যদিও এই গ্লাভস তাঁর পুরো বাঁ হাত ঢেকে রাখছে না। কালো রঙের এই গ্লাভস পাণ্ডিয়ার বাঁ হাতের অর্ধেকটা ঢেকে রেখেছে।
Hunger, courage, and unity - that's what makes this team so good! Special win and a @imVkohli masterclass to seal the game! See you in the next one ????????❤️ pic.twitter.com/59c0NIqHyo
— hardik pandya (@hardikpandya7)Tweet by @hardikpandya7
আঙুল এবং তালুর হাড়ে যাতে চোট না লাগে তার জন্য এই ধরনের গ্লাভস পড়ছেন হার্দিক পাণ্ডিয়া। ভারতের এই তারকা অলরাউন্ডার এমনিতেই চোট প্রবণ। অনেক সময়ে বল করার পরে ফলো থ্রুতে দলের ভারসাম্য বজায় রাখতে না পেরে পড়েও যান। হাঁটুতে এসে আঘাত লাগে তাঁর বাঁ হাত। ব্যাটারের ব্যাট থেকে ছিটকে আসা বল আঘাত হানতে পারে হার্দিক পাণ্ডিয়ার বাঁ হাতে। চোট থেকে বাঁচার জন্যই এই এমসিপি গ্লাভস পরছেন হার্দিক পাণ্ডিয়া।
ফিল্ডিং করার সময়ে অবশ্য পাণ্ডিয়ার হাতে থাকছে না এই কালো গ্লাভস। এই গ্লাভস পরে বল করে নজর কাড়ছেন হার্দিক পাণ্ডিয়া। ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য পাণ্ডিয়া। বোলিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটিংয়ের হাতও বেশ ভাল। চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে রোহিত শর্মার দলের অন্যতম ভরসার নাম হার্দিক পাণ্ডিয়া।
