আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনার বিরুদ্ধে মরিয়া হয়ে লড়ল কেপ ভার্দে। ভোজিহাদের লড়াই হৃদয় জিতে নিল সবার। শেষমেশ অবশ্য লিওনেল মেসিই জিতলেন।
ম্যাচ শেষে কেপ ভার্দের খেলোয়াড়দের অনুরোধে মেসি তাঁদের সঙ্গে ছবি তোলেন এবং মজার ছলে বলে বসেন, “কেপ ভার্দের ফুটবলাররা আমার জার্সি চেয়েছিল,আর মাঠে ওরাই আমাকে বেশ কষে ট্যাকল করেছে।''
ম্যাচে কেপ ভার্দে মেসিকে খুব কড়া ভাবে মার্ক করে। তাঁকে মোট ৫ বার ফাউল করা হয়। খেলার শেষে দেখা যায় মেসির কপাল ফুলে রয়েছে।
ম্যাচ নিয়ে প্রতিক্রিয়ায় মেসি বলেন, শুধু কোয়ালিফাই করাই যথেষ্ট নয়, নকআউট পর্বের আগে ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে।
ইনস্টাগ্রামে মেসি লেখেন, ''আমরা জানতাম ম্যাচটা কঠিন হবে। তবে কষ্ট করে হলেও, কীভাবে ম্যাচটা জিততে হবে, সেটাও জানতাম। স্পেন এবং উরুগুয়ের পয়েন্ট কাড়া সহজ নয়। কেপ ভার্দে ফ্লুকে সেটা পায়নি। খেলে অর্জন করতে হয়েছিল। তাই প্রথম গোল পাওয়া নিয়ে ভাবনায় ছিলাম। গোলের পর ভেবেছিলাম এবার কিছুটা সহজ হয়ে যাবে। কিন্তু উল্টো হয়। অনেকেই ভাবে অনামী প্রতিপক্ষ সাধারণত দুর্বল হয়। কিন্ত সেটা নয়। বিশ্বকাপের মঞ্চে সব দল সমান।''















