আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা। 

ঐতিহাসিক এই ম্যাচের টিকিট নিশ্চিত করতে দুই দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। তবে ফাইনালের মঞ্চে উপস্থিত থাকার সুযোগ হারাতে বসেছেন স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য জোয়ান কাপদেভিয়া।

এই কাপদেভিয়া আইএসএলে খেলে গিয়েছেন নর্থ ইস্টের হয়ে। আইএসএলের প্রথম সংস্করণে কাপদেভিয়া খেলেছিলেন। সেই তাঁকেই ঢুকতে দেওয়া হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড  ট্রাম্পের কাছে সাহায্য চেয়েছেন। 

স্পেন দ্বিতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে। অন্যদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি দেখছে। 

এর আগে শুধু ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) এবং ব্রাজিল (১৯৫৮ ও ১৯৬২) পরপর দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়েছে।

২০১০ সালে স্পেনের বিশ্বকাপজয়ী দলের সদস্য কাপেদভিয়া চেয়েছিলেন মাঠে বসে ফাইনাল উপভোগ করতে। তিনি প্রাক্তন সতীর্থদের সঙ্গে এবং নিজের সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ দেখার পরিকল্পনা করেছিলেন। 

কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় তার সেই স্বপ্ন এখন অনিশ্চিত হয়ে পড়েছে।

?ref_src=twsrc%5Etfw">July 17, 2026

কাপদেভিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণের জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশন আবেদন বাতিল হয়েছে। সাধারণত এই অনুমোদনের মাধ্যমে ভিসা ছাড়াই সর্বোচ্চ ৯০ দিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করা যায়।

ক্যাপদেভিয়ার এই আবেদন এখন ফুটবলপ্রেমীদের কাছে আলোচনার বিষয় হয়ে উঠেছে। তিনি শেষ পর্যন্ত ফাইনালের মাঠে উপস্থিত থাকতে পারেন কি না, সেটাই এখন দেখার।