আজকাল ওয়েবডেস্ক: কেপ ভার্দের ফুটবল তারকা সিডনি লোপেজ কাবরালের সঙ্গে তাঁর প্রেমিকা জেলি দা ক্রুজের আবেগঘন ছবি নিমেষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। দুর্ধর্ষ গোলের পরে কাবরাল ছুটে চলে যান গ্যালারিতে। সেখানে তাঁর প্রেমিকা জেলি ছুটে চলে আসেন। কাবরালকে জড়িয়ে ধরেন তিনি। 
সেই মুহূর্ত ভাইরাল হয়ে যায়। 

এই হৃদয়ছোঁয়া উদযাপনের পর সোশ্যাল মিডিয়ায় দু'জনের ফলোয়ার বেড়ে গিয়েছে। জেলি দা ক্রুজের ইনস্টাগ্রাম ফলোয়ার এক লাফে ১৪,৮০০ ছাড়িয়ে যায়, আর কাব্রালের ফলোয়ার  পৌঁছে যায় ২,৬০,০০০-এর বেশি।
জেলি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর। তিনি কমিউনিকেশন ও হিউম্যান রিসোর্সেস বিষয়ে ডিগ্রি অর্জন করেছেন। 
জেলি দা ক্রুজ তাঁর ভালবাসার মানুষ কাবরালকে নিয়ে ভিডিও শেযার করেন। সেখানে তিনি লেখেন,'' আমি তোমার জন্য ভীষণ গর্বিত। মাঠে ও মাঠের বাইরে তুমি যে ধরনের মানুষ, তার জন্যই তুমি এই সাফল্যের যোগ্য। আমি সবসময়ে তোমার সবচেয়ে বড় সমর্থক থাকব, ভাল-মন্দ সব সময়। আমি তোমাকে ভালোবাসি।'' 

নব্বই মিনিটের শেষে খেলার ফল ছিল ১-১। এক্সট্রা টাইমের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দের কাবরাল এক অসাধারণ গোল করে ম্যাচে ফেরান কেপ ভার্দেকে। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ে কাট করে দুর্দান্ত রামধুনর মতো বাঁক খাওয়ানো শটে বল জড়ান কাবরাল। এমি মার্টিনেজ শরীর ছুড়েও তা বাঁচাতে পারেননি। 

তার পরে কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। ব্রিটিশ ধারাভাষ্যকাররা এই গোলকে 'অবিশ্বাস্য মানের' বলে মন্তব্য করেন।