আজকাল ওয়েবডেস্ক: আর্জেন্টিনা–মিশর ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক তুঙ্গে। ফ্রান্সের কোচ দিদিয়ের দেশঁর আশা কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিরুদ্ধেও তাঁর দল একই মানের রেফারিং পাবে।

ফ্রান্স–মরক্কো কোয়ার্টার ফাইনাল পরিচালনার দায়িত্ব পেয়েছেন আর্জেন্টিনার ফাকুন্দো টেলো। তাঁর সঙ্গে সহকারী রেফারি হিসেবে থাকবেন স্বদেশি জুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাড। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন আর এক আর্জেন্টাইন দারিও হেরেরা এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন ক্রিস্টিয়ান নাভারো। 

একই দেশের পাঁচজন রেফারিকে গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা শুরু হয়েছে। ২০২২ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার কাছে পরাজিত হয়েছিল ফ্রান্স। বিশ্বকাপে ফ্রান্স-মরক্কো ম্যাচে সেই আর্জেন্টাইন রেফারির হাতেই ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। 

দেশঁ বলেন, ''আশা করি, আমাদের রেফারিও মঁসিয়ে ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের মতোই দক্ষ হবেন।''

তবে এসব বিতর্ককে গুরুত্ব দিতে নারাজ দেশঁ। তিনি বলেন, ''আমি রেফারিদের বিশ্বাস করি। আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়।''

ফ্রান্সের গোলকিপার রবিন রিসারও একই সুরে কথা বলেছেন। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ''গত বিশ্বকাপ ফাইনাল থেকে আর্জেন্টিনার সঙ্গে সম্পর্ক তিক্ত। তবে সেটি খেলারই অংশ। কোনও রেফারি যদি এমন ম্যাচ পরিচালনার দায়িত্ব পান, তাহলে তিনি অবশ্যই নিজের যোগ্যতার কারণেই সেই দায়িত্ব পেয়েছেন।''

ফ্রান্স ও আর্জেন্টিনা উভয় দলই নিজেদের ম্যাচ জিতলে চলতি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে। এর মধ্যেই অনেকে মনে করছেন, ফ্রান্সকে আগেই সরিয়ে দেওয়ার জন্য ফিফা যড়য়ন্ত্র করেছে। আর্জেন্টিনার রেফারিদের দায়িত্ব দেওয়া হয়েছে।