আজকাল ওয়েবডেস্ক: সমালোচনার জবাব মাঠে নেমেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উজবেকিস্তানের বিরুদ্ধে গ্রুপ কে-র ম্যাচে জোড়া গোল করেন রোনাল্ডো। পর্তুগাল ৫-০ গোলে উড়িয়ে দেয় উজবেকিস্তানকে। টিভি ক্যামেরায় রোনাল্ডোকে বলতে শোনা গিয়েছে, ''আই অ্যাম ব্যাক।''
কঙ্গোর বিরুদ্ধে প্রথম ম্যাচ ১-১ গোলে ড্র করে পর্তুগাল। রোনাল্ডোকে নিয়ে শুরু হয় সমালোচনা। অনেকেই তাঁর বয়স ও ফর্ম নিয়ে প্রশ্ন তোলেন। উজবেকদের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার পান পর্তুগিজ মহানায়ক।
রোনাল্ডোর 'আই অ্যাম ব্যাক' মন্তব্য ভাইরাল হয়ে যায়। কিন্তু তাঁর মন্তব্যে বিস্মিত হন সুইডেনের প্রাক্তন তারকা স্ট্রাইকার জ্লাটান ইব্রাহিমোভিচ। ম্যাচ নিয়ে আলোচনা করতে বসে ইব্রা বলেন, ''এটা এমন একটি ম্যাচ ছিল যেখানে পর্তুগালের অনেক গোল করারই কথা। কিন্তু রোনাল্ডোর কথা শুনে আমি অবাক হয়েছি। ও তো হারিয়ে যায়নি। তাহলে আমি ফিরে এসেছি বলল কেন?''
🚨 Zlatan Ibrahimovic on Ronaldo saying “I’m back” after scoring vs Uzbekistan:
— AM☬ (@AbsoluteMxssi)
“I thought he said he never left. I don’t know why he was yelling I’m back.” 😭 pic.twitter.com/4oYc6sZGTGTweet by @AbsoluteMxssi
এদিকে ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেসি-রোনাল্ডোর দ্বৈরথ প্রসঙ্গে পর্তুগিজ তারকা বলেন, ''এ বিষয়ে কী বলব জানি না। তবে এমন ম্যাচ অবশ্যই দারুণ হবে। কিন্তু আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল জয় পাওয়া, পরের পর্বে ওঠা এবং আগামী চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হওয়া। আমাদের প্রধান লক্ষ্য ছিল গ্রুপ পর্ব অতিক্রম করা, আমরা সেটা করতে পেরেছি।''
ম্যাচের আগে কঠিন এক সপ্তাহ কাটাতে হয়েছে বলে উল্লেখ করেন পর্তুগিজ অধিনায়ক। রোনাল্ডো আর পর্তুগালের হেড কোচ রবার্তো মার্টিনেজ -দু'জনকেই তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল।
উজবেকিস্তানের বিরুদ্ধে এই জয়ের ফলে পর্তুগাল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। জোড়া গোল করে সমালোচকদের কড়া জবাব দেন রোনাল্ডো।















