আজকাল ওয়েবডেস্ক: বিশ্বকাপ অভিষেকে ইতিহাস গড়ার খুব কাছেই পৌঁছে গিয়েছিল কেপ ভার্দে। স্পেন, উরুগুয়েকে থামিয়ে তারা পৌঁছে গিয়েছিল রাউন্ড অফ ৩২-তে। সেখানে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা। লিও মেসির আর্জেন্টিনা।
নীল-সাদা অধিনায়ক লিওনেল মেসির টুর্নামেন্টের সপ্তম গোল। সেই সঙ্গে বিশ্বকাপের টানা আট ম্যাচে গোল মেসির। এগিয়ে দিয়েছিলেন তিনিই। কিন্তু সেই ম্যাচ যে এভাবে ভোল বদলাবে তা কি কেউ আগে জানত!
দ্বিতীয়ার্ধে প্রত্যাবর্তন করে কেপ ভার্দে। দুয়ার্তে গোল করে ম্যাচে সমতা ফেরান। এর পরে গোলকিপার ভোজিনহা একের পর এক সেভ করে দলকে ম্যাচে রাখেন।
Check out this beautiful moment after Sidny Lopes Cabral’s stunning goal for Cape Verde. 🇨🇻❤️
— Football Factly (@FootballFactly)
His celebration said it all.
There was only one person he wanted to share it with.
He sprinted into the crowd, found his wife, and embraced her as they both tried to take in the… pic.twitter.com/JxQn9LWQ3wTweet by @FootballFactly
এক্সট্রা টাইমের শুরুতে লিসান্দ্রো মার্টিনেজের গোলে আবার এগিয়ে যায় আর্জেন্টিনা। কিন্তু কেপ ভার্দের কাবরাল এক অসাধারণ গোল করে ম্যাচে ফেরান কেপ ভার্দেকে। বক্সের বাঁ দিক থেকে ডান পায়ে কাট করে দুর্দান্ত রামধুনর মতো বাঁক খাওয়ানো শটে বল জড়ান কাবরাল। এমি মার্টিনেজ শরীর ছুড়েও তা বাঁচাতে পারেননি।
তার পরে কেপ ভার্দের খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে। ব্রিটিশ ধারাভাষ্যকাররা এই গোলকে 'অবিশ্বাস্য মানের' বলে মন্তব্য করেন।
What has Sidny Lopes Cabral just done?
— 💤 (@hys_j4)
That's not one of the best goals of the tournament. That's one of the best goals in the history of the World Cup. pic.twitter.com/diEVXuIpasTweet by @hys_j4
কাবরাল ছুটে যান গ্যালারির দিকে। তিনি এই মুহূর্তটি শুধু একজন বিশেষ মানুষের সঙ্গেই ভাগ করে নিতে চেয়েছিলেন। দর্শকসারিতে দৌড়ে গিয়ে নিজের স্ত্রীকে খুঁজে বের করেন কাবরাল। তাঁকে জড়িয়ে ধরেন। উদযাপনই বলে দিচ্ছিল সব। তুরস্কের ক্লাব ত্রাবজোনস্পোরের হয়ে খেলা অখ্যাত-অনামী কাবরালকে এই গোল বিখ্যাত করে দিল এক নিমেষে। তাঁর উদযাপনও হৃদয়ে লেখা হয়ে গেল দর্শকদের।















