আজকাল ওয়েবডেস্ক: স্পেন, ফেরান তোরেস আর স্লাভকো ভিনিসিচ। আর্জেন্টিনা এবং মেসির কাছে দুঃস্বপ্ন বলতে আপাতত এই তিনটে নাম।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ধোপে টিকতে পারল না আর্জেন্টিনা। ফেরান তোসের জাল ছিঁড়ে দেওয়া শটে কাঁদালেন মেসিকে। আর একজন? এই স্লাভকো ভিনিসিচ মেসিদের কাছে পয়া নন সেটা বলাই যায়।
কিন্তু কেন? ২০২২ সালে সৌদি আরবের বিরুদ্ধে হেরেছিল আর্জেন্টিনা। আকস্মিক হারে নক আউটে ওঠা নিয়ে সন্দেহ দেখা দিয়েছিল। কিন্তু তারপর মেক্সিকোকে হারিয়ে দুর্দান্ত কামব্যাক এবং পরবর্তীতে চ্যাম্পিয়ন।
সেই সৌদির বিরুদ্ধেই বিশ্বকাপে শেষ ম্যাচ হেরেছিলেন মেসিরা। ১৫ ম্যাচ পর ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল। মার্কিন মুলুকে উল্টোদিকে স্পেন আর রেফারি সেই ভিনিসিচ।
ফলাফল, মেসি অঝোরে কাঁদছেন। সৌদির বিরুদ্ধে হেরে গোটা আর্জেন্টিনা ড্রেসিংরুম কার্যত কোমায় চলে গিয়েছিল। গোটা বিশ্বকাপে যা হল না, এদিন এনজো লাল কার্ড খেলেন।
বারবার আর্জেন্টাইন ডিফেন্ডাররা ফাউল করে বসলেন। গোটা টুর্নামেন্টে ফিজিক্যাল ফুটবল খেললেও এতবার রেফারির কোপে পড়েনি আর্জেন্টিনা।
উল্টে, মেসি সুইজারল্যান্ড ম্যাচে রেফারিকে বলেছিলেন, ‘আমাকে সম্মান করো।’ এদিন কোনও অনুরোধ, আর্তি কাজে এল না। ভিনিসিচ যে আর্জেন্টিনার কাছে খুব একটা পয়া নন তা প্রমাণ হয়ে গেল আরও একবার।















