আজকাল ওয়েবডেস্ক: আইপিএল শুরুর ঠিক আগে কলকাতা নাইট রাইডার্সে যোগ দিতে চলেছেন জিম্বাবোয়ে পেসার ব্লেসিং মুজারবানি। টি–২০ বিশ্বকাপে নজরকাড়া পারফরম্যান্স ছিল জিম্বাবোয়ে পেসারের। টুর্নামেন্টে ১৩ উইকেট নিয়েছিলেন মুজারবানি। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া নজরকাড়া পারফরম্যান্স ছিল মুজারবানির।
প্রসঙ্গত, পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড দলে ছিলেন মুজারবানি। কিন্তু পিএসএল থেকে তিনি নাম তুলে নিয়ে চলে আসছেন আইপিএলে।
যদিও কেকেআরের তরফে এখনও সরকারিভাবে মুজারবানির নাম ঘোষণা করা হয়নি। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বাদ যাওয়ার পর পরিবর্ত ক্রিকেটারের নাম এখনও ঘোষণা করেনি কেকেআর। তবে মুজারবানির নাম কেকেআরের তালিকায় সবচেয়ে আগে রয়েছে। এটা ঘটনা পেস আক্রমণ নিয়ে চিন্তিত কেকেআর। মাথিসা পাথিরানা ও হর্ষিত রানা চোট পেয়ে বসে আছেন। কবে নামবেন ঠিক নেই। এই পরিস্থিতিতে কেকেআর কাকে নেয় সেটাই দেখার।
তবে পাথিরানা হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আদৌ আইপিএল খেলতে পারবেন কিনা নিশ্চিত নয়। হর্ষিত রানার সার্ভিসও দীর্ঘদিন পাবে না হয়ত কেকেআর। চোটের জন্য টি–২০ বিশ্বকাপও খেলতে পারেননি রানা।
এদিকে, ২০২৬ আইপিএলেও দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে। জানিয়ে দিয়েছেন চেন্নাই সুপার কিংসের সিইও কাশী বিশ্বনাথন। তাঁর কথায়, সব ম্যাচই খেলবেন ধোনি। তবে কোন ভূমিকায় দেখা যাবে মাহিকে তা জানা যায়নি।
ধোনির আইপিএল অবসর নিয়েও দীর্ঘদিন ধরেই জল্পনা চলছে। প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান বলছেন, এবারই সম্ভবত শেষবার আইপিএলে ক্রিকেটার হিসেবে দেখা যাবে ধোনিকে।
এটা ঘটনা ধোনির নেতৃত্বেই পাঁচবার আইপিএল জিতেছে চেন্নাই। পাঠানের কথায়, ধোনিকে ছাড়া চেন্নাইয়ের কথা ভাবাই যায় না। পাঠান বলেছেন, ‘ধোনিকে ছাড়া সিএসকে অসম্পূর্ণ। এবারই সম্ভবত হলুদ জার্সিতে ধোনিকে শেষবার দেখা যাবে মাঠে। এটা ঘটনা চেন্নাই ও আইপিএল ধোনিকে ছাড়া ভাবাও যায় না। তাই এই বছরটা ধোনির জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি জানি, না ধোনি এবার কটা ম্যাচ খেলবে। তবে ড্রেসিংরুমে ধোনির উপস্থিতিটাই অনেক। চেন্নাইয়ের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। এবার দলটাও ঢেলে সাজিয়েছে। সঙ্গে ধোনি আছে। আমার মনে হয় তফাতফা ধোনিই গড়ে দেবে।’
