রাশিয়ার একটি খামার তাদের দুগ্ধবতী গাভীগুলোর উদ্বেগ কমাতে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট পরিয়েছে।

কী এই ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট?
 গরু মানসিক ভাবে শান্ত থাকলে বেশি দুধ দেয়৷ এই ভাবনা থেকেই আরামদায়ক পরিবেশ তৈরি করার জন্য তাদের স্বস্তি দিতে এই উদ্যোগ৷ 

হেডসেটের মাধ্যমে দেখানো হচ্ছে গরুরা সবুজ মাঠে চড়ে বেড়াচ্ছে। আবদ্ধ খামারের পরিবর্তে তারা একটি শান্ত খোলামেলা সবুজ মাঠে রয়েছে এমনটাই গরুদের বোঝানো হচ্ছে৷ 

মস্কোর কৃষি ও খাদ্য মন্ত্রণালয় এমন একটি গবেষণার কথা উল্লেখ করেছে, যা তাদের মতে, একটি গরুর মানসিক স্থিরতা এবং তার দুধ উৎপাদনের মধ্যে একটি যোগসূত্র দেখিয়েছে।

প্রাথমিক পরীক্ষায় গুরুগুলির মানসিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানা গেছে। এই পরীক্ষাগুলো মস্কোর রামেনস্কি জেলার রুসমোলোকো খামারে পরিচালিত হয়েছিল।

বিবৃতিতে বলা হয়েছে, "বিভিন্ন দেশের দুগ্ধ খামারের উদাহরণ থেকে দেখা যায় যে, শান্ত পরিবেশে দুধের পরিমাণ এবং কখনও কখনও গুণমানও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়।"

গবেষকরা একটি দীর্ঘমেয়াদী গবেষণার মাধ্যমে এই পরীক্ষা করবেন। জানা গেছে, ইতিবাচক ফলাফল অব্যাহত থাকলে প্রকল্পটি নিয়ে আরও ভাবনাচিন্তা করা হবে৷ আপাতদৃষ্টিতে হাস্যকর মনে হলেও প্রযুক্তির মাধ্যমে উন্নতির চেষ্টা করা হচ্ছে৷