জিমে গিয়েছিলেন যুবক৷ ব্যায়াম করতে করতেই হঠাৎ মাটিতে বসে পড়েন৷ বুক চেপে মাটিতে সেই যে বসলেন আর উঠলেন না। জিম করতে করতেই মৃত্যু হল যুবকের৷ ঘটনাটি শ্রীনগরের বদগাম জেলার৷ 

সমাজমাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন৷ 

সূত্রের খবর, জিম করতে করতে আচমকা বুকে অস্বস্তি হয়। তখন বুক চেপে বসে পড়েন যুবক৷ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লে জিমের বাকি সকলে ছুটে আসেন৷ কিন্তু মুখে চোখে জল দিয়েও জ্ঞান ফেরানো যায়নি যুবকের৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ মৃত্যুর কারণ  জানা যায়নি৷ তবে অনুমান যুবক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন৷ 

ভাইরাল ভিডিওটি দেখে অনেকে উদ্বেগ প্রকাশ করেছেন। আবার যুবকের মর্মান্তিক পরিণতিতে দুঃখও পেয়েছেন অনেকে৷ কেউ কেউ সতর্ক করেছেন, ভারী কিছু তোলার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার৷