বাস্তুমতে রান্নাঘর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান৷ রান্নাঘরে দেবী অন্নপূর্ণার অধিষ্ঠান৷ তাই রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রয়োজন।
বাড়ি বা ফ্ল্যাট যাই হোক, জায়গা কম এবং কাজের সুবিধার জন্য অনেকেই রান্নাঘরের একপাশে ময়লা জমিয়ে রাখেন৷ সবজির খোসা, খাবারের প্যাকেট, কখনও বেসিনে মাছ ধুতে গিয়ে মাছের আঁশ ইত্যাদিও ময়লা ফেলার পাত্রেই জমিয়ে রাখেন৷ এই কাজ কি আদৌ বাস্তুর জন্য ভাল? শাস্ত্র কী বলছে?
বাস্তুমতে রান্নাঘরে ময়লা জমিয়ে রাখা অত্যন্ত অশুভ৷ এটা নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। সামগ্রিকভাবেই বাড়ির ক্ষতি হয়৷ দেবী অন্নপূর্ণা অসন্তুষ্ট হওয়ায় বাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হয়৷ অর্থকষ্ট এমনকি পরিবারে অশান্তিও বৃদ্ধি পায়৷
কোথায় রাখবেন ময়লা ফেলার পাত্র?
ময়লা ফেলার পাত্র যেখানেই রাখুন, সবসময় ঢাকা দিয়ে রাখা ভাল।
বাড়ির দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিক দিকে ময়লা ফেলার পাত্র রাখা ভাল।
উত্তর দিক বাস্তুমতে ঈশ্বরের বাসভূমি৷ তাই উত্তর দিকে কখনও ময়লা ফেলার পাত্র রাখা উচিত নয়৷
ময়লা ফেলার পাত্রে ময়লা বেশিক্ষণ জমিয়ে রাখবেন না। এটা বাস্তুর ক্ষতি করে সেইসঙ্গে শারীরিক দিক থেকেও ক্ষতি হয়৷
