আজকাল ওয়েবডেস্ক : উটি, তামিলনাড়ুর নীলগিরি জেলার একটি জনপ্রিয় হিল স্টেশন। গত রবিবার সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৩ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা আবহাওয়া, হিমেল আমেজ, শান্ত শহরটিকে একটি মিনি-কাশ্মীরে রূপান্তরিত করেছে। তাই এই শীতে ছোট্ট ট্রিপে ঘুরে আসতেই পারেন উটি থেকে। হঠাৎ নিম্নমুখী তাপমাত্রার কারণে মানুষের স্বাভাবিক জীবন একটু ব্যাহত হয়েছিল। নিজেদের উষ্ণ রাখতে বনফায়ারই ছিল ভরসা। এই তুষারপাতের কারণে, উটি রেসকোর্স, থালিকুন্ডা, কাঁথাল, পিঙ্কারপোস্ট প্রভৃতি এলাকার হিমশীতল সবুজ লনে সাদা কার্পেট বিছানো হয়েছে বলে মনে হবে। ভ্রমণপিপাসীদের জন্য তা উপভোগ্য। তবে স্থানীয়রা যানবাহনের উপর বরফ পরিষ্কার করতে গিয়ে বেগ পেয়েছেন। তুষারপাতের কারণে নাক দিয়ে সর্দি, কাশি এবং ত্বকের সমস্যায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন।
কলকাতা থেকে উটি পৌঁছানোর সবচেয়ে সহজ উপায় হল যশবন্তপুর জং পর্যন্ত ট্রেন। তারপরে উটি যাওয়ার বাস। অন্যদিকে কলকাতা থেকে উটি পৌঁছনোর দ্রুততম উপায় হল রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট। তারপরে কোয়েম্বাটোর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট। সেখান থেকে ক্যাব নিয়ে উটি পৌঁছতে সময় লাগবে প্রায় ৮ ঘন্টা। স্টিফেন চার্চ, কামরাজ সাগর ড্যাম, পাইকারা জলপ্রপাত এবং আরও অনেক কিছু দেখার জন্য দিন ৩-৪ হাতে সময় নিয়ে যেতেই হবে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম।