জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য শক্তি, ইতিবাচকতা, যশ, নেতৃত্ব ও সম্মানের কারক গ্রহ। খুব শিঘ্রই সূর্য রাহুর নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আগামী ১৯ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে সূর্য রাহুর শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। এই নক্ষত্র পরিবর্তনের ফলে চারটি রাশির জাতকদের ভাগ্যের দরজা খুলে যেতে পারে এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য আসার প্রবল যোগ তৈরি হবে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের এই নক্ষত্র পরিবর্তন অত্যন্ত লাভজনক প্রমাণিত হতে পারে। এই সময়ে বড় ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সাহস ও ক্ষমতা বাড়বে। চাকরিক্ষেত্রে বড় পদ ও সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় বড় কোনও চুক্তি বা ডিল হাতছাড়া না হয়ে বরং সফল হতে পারে। বিদেশে চাকরি পাওয়া বা বিদেশে ব্যবসা বিস্তারের সুযোগ আসতে পারে। তবে আর্থিক ব্যয়ের বিষয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন।

তুলা রাশি

তুলা রাশির জাতকদের ক্ষেত্রে সূর্যের নক্ষত্র গোচর ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতা রাখে। নেতৃত্বগুণ বাড়বে এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজও সফলভাবে সম্পন্ন করতে পারবেন। ব্যবসা সংক্রান্ত ক্ষেত্রে পুরনো বিনিয়োগ থেকে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বড় কোনও চাকরির প্রস্তাব আসতে পারে, সিদ্ধান্ত নেওয়ার আগে যদিও ভালভাবে ভেবে নেওয়াই শ্রেয়।

ধনু রাশি

ধনু রাশির জাতকদের জন্য সূর্যের রাহুর নক্ষত্রে প্রবেশ বড় আর্থিক লাভ এনে দিতে পারে। ধন-সম্পত্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিক্ষেত্রে প্রভাব ও কর্তৃত্ব বাড়বে। আর্থিক অবস্থার উন্নতির সঙ্গে আয়ের একাধিক পথ খুলে যেতে পারে। এই সময়ে পুরনো বন্ধুদের সঙ্গে পুনরায় যোগাযোগ বা সাক্ষাৎ হতে পারে, যা মানসিক আনন্দও দেবে।

মীন রাশি

মীন রাশির জাতকদের জন্য সূর্যের রাহুর নক্ষত্রে গোচর লাভজনক প্রমাণিত হবে। দীর্ঘদিনের কোনও অপূর্ণ ইচ্ছা পূরণ হতে পারে। ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় ও প্রভাবশালী হয়ে উঠবে। বাড়ি বা জমির মতো সম্পত্তি কেনার যোগ তৈরি হতে পারে। কেরিয়ারে নতুন দিশা পাওয়ার ফলে সাফল্যের পথ আরও সহজ হবে। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জীবনের এক নতুন অধ্যায় শুরু করার সুযোগ আসতে পারে।

সঠিক সিদ্ধান্ত, সংযম ও বাস্তববুদ্ধির সঙ্গে এগোতে পারলে এই শুভ সময়ের পূর্ণ সদ্ব্যবহার করা যাবে। ইতিবাচক মনোভাব নিয়ে এই পর্যায়কে কাজে লাগালে জীবনের এক নতুন ও উজ্জ্বল অধ্যায় শুরু হতে পারে।