আজকাল ওয়েবডেস্ক: দীপাবলির উদযাপনকে সম্পূর্ণ করে তুলতে কোন ধরণের গয়না এখন ট্রেন্ডিং? ঐতিহ্যবাহী ডিজাইন, মূল্যবান ধাতু, ঝলমলে হিরে, উজ্জ্বল পান্না - শুধুমাত্র আপনাকে শোভিতই করে না, ভারতীয় ঐতিহ্যের মহিমাকেও প্রতিধ্বনিত করে। কোন পোশাকের সঙ্গে কেমন গয়না পরবেন? রইল টিপস ডায়মন্ড স্টেটমেন্ট নেকলেস: মনোযোগ আকর্ষণ করার জন্য একটি স্টেটমেন্ট ডায়মন্ড নেকলেসই যথেষ্ট । মোটিফ এবং সমসাময়িক ডিজাইনের উপাদানগুলির সংমিশ্রণ এই নেকলেসগুলিকে উত্সব মুখর করে তোলে। পাশ্চাত্য হোক বা ভারতীয় পোশাক, হিরের গয়না সব সময়েই মানানসই। পোল্কি: ফ্যাশনের জগতে পোল্কি গয়নার কদর অনেক। মিনিমালিস্টিক ডিজাইনে পোল্কি সেটের গয়না স্মরণীয় আনুষাঙ্গিক হতে পারে। পোল্কি স্টেটমেন্ট রিংগুলির জটিল কারুকাজ এবং মনোমুগ্ধকর আবেদন আপনাকে করে তুলতে পারে শোস্টপার । রাজকীয় পান্না: সাম্প্রতিক বছরগুলিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে রাজকীয় রত্ন, পান্না । এই রত্নের গয়না পরে বিয়ের সাজে নজর কেড়েছেন পরিণীতি চোপড়া, কিয়ারা আদভানি ও আরও অনেকে। পান্না এবং অন্যান্য রঙিন পাথরের একটি সূক্ষ্ম মিশ্রণ সহ ইথারিয়াল সেটগুলি এই মরসুমে হিট। পান্না আপনার দীপাবলির পোশাকে গ্ল্যামারের ছোঁয়া যোগ করবে নিঃসন্দেহে। চঙ্কি স্টাডস: ড্যাংলারের পরিবর্তে বড় চঙ্কি স্টাড কানের দুলের পছন্দ দিন দিন বাড়ছে। এগুলো একটি আড়ম্বরপূর্ণ এবং পরিশীলিত লুক দেয় যে কোনও উৎসবে।
Diwali 2023: সপ্তাহান্তেই আলোর উৎসব! কেমন সাজবেন? কোন ধরনের গয়না ট্রেন্ডিং?















