জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের রাশি-নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। যেমন আজ সোমবার বুধ ও বৃহস্পতির নবপঞ্চম যোগ তৈরি হয়েছে। যা তিন রাশির জীবনে ইতিবাচক বদল নিয়ে আসতে চলেছে।
আজ ২৩ ফেব্রুয়ারি তৈরি হয়েছে বিশেষ এক জ্যোতিষীয় যোগ- নবপঞ্চম যোগ। এই যোগ তৈরি হয় যখন বুধ ও বৃহস্পতি গ্রহ একে অপরের সঙ্গে শুভ কোণে অবস্থান করে। নবপঞ্চম যোগ সাধারণত শুভ ফল দেয়। এটি বুদ্ধি ও সৌভাগ্যের সমন্বয় ঘটায়, যার ফলে জীবনে অগ্রগতি ও স্থিতিশীলতা আসে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুধ বুদ্ধি, ব্যবসা ও যোগাযোগের কারক, আর বৃহস্পতি জ্ঞান, সৌভাগ্য ও অর্থের প্রতীক। তাই এই দুই গ্রহের শুভ সংযোগ সৌভাগ্যের দরজা খুলে দিতে পারে।
২৩ ফেব্রুয়ারি রাত ১টা ২৯ মিনিট থেকে এই নবপঞ্চম যোগ কার্যকর হয়েছে। এর প্রভাব সব রাশির ওপর পড়লেও বিশেষ করে তিনটি রাশির জন্য খুবই শুভ বলে মনে করা হচ্ছে। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
মিথুনঃ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সময়টি উন্নতির সুযোগ নিয়ে আসতে পারে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যারা ব্যবসা করেন, তারা লাভের মুখ দেখতে পারেন। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে। আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন পরিকল্পনা সফল হতে পারে।
কন্যাঃ কন্যা রাশির জন্য এই যোগ বিশেষভাবে ফলদায়ক হতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে এবং ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। বিনিয়োগ থেকে লাভের সম্ভাবনাও রয়েছে। পারিবারিক জীবনেও শান্তি ও স্থিতি বজায় থাকবে।
ধনুঃ ধনু রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্য সহায়ক হতে পারে। হঠাৎ অর্থলাভ বা নতুন আয়ের উৎস তৈরি হতে পারে। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ মিলতে পারে। শিক্ষার্থীদের জন্যও সময়টি ভাল। পড়াশোনায় মনোযোগ ও সাফল্য বাড়তে পারে। বিদেশ সংক্রান্ত কাজেও সাফল্য মিলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, শুধু গ্রহের অবস্থান নয়, ব্যক্তিগত পরিশ্রম, সঠিক সিদ্ধান্ত এবং ইতিবাচক মানসিকতাও সাফল্যের জন্য জরুরি। একইসঙ্গে প্রত্যেকের জন্মছক আলাদা, তাই ব্যক্তিগত ফল জানতে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াই শ্রেয়।
