একদিকে মেটা-তে চলছে ব্যাপক কর্মী ছাঁটাই, এআই-এর উপর জোর দেওয়ায় ছাঁটাই হয়েছে বলে খবর। অন্যদিকে বিলাসবহুল ব্যক্তিগত র্যাঞ্চের জন্য বিশেষ কর্মী খুঁজছেন মার্ক জুকারবার্গ। এই নিয়েই এখন সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা।
সূত্রের খবর, জুকারবার্গ তাঁর হাওয়াইয়ের বিশাল ব্যক্তিগত সম্পত্তির জন্য বিচ অ্যান্ড ওয়াটার রিসোর্স ম্যানেজার (Beach and Water Resource Manager) খুঁজছেন৷
জুকারবার্গ-এর হাওয়াই র্যাঞ্চটি অত্যন্ত বিলাসবহুল এবং বিশাল এলাকা জুড়ে তৈরি। সেখানে সমুদ্রতট, জলাশয় ও পরিবেশ রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ কর্মী প্রয়োজন।
নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই কর্মীর কাজ হবে সৈকত ও জলসম্পদ সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখভাল করা, পরিবেশ রক্ষা নিশ্চিত করা এবং সম্পত্তির সৌন্দর্য বজায় রাখা।
অনেকেই প্রশ্ন তুলছেন, যখন সাধারণ কর্মীরা চাকরি হারাচ্ছেন, তখন বিলাসবহুল ব্যক্তিগত সম্পত্তির জন্য এমন বিশেষ পদে নিয়োগ কতটা যুক্তিযুক্ত?
হাওয়াইয়ের কাওয়াই দ্বীপে জাকারবার্গ-এর এই বিশাল সম্পত্তি বহুদিন ধরেই বিতর্কের কেন্দ্র। স্থানীয়দের একাংশের অভিযোগ, এই ধরনের বিলাসবহুল প্রজেক্ট এলাকার জমি ও পরিবেশের উপর প্রভাব ফেলছে। যদিও Zuckerberg এবং তাঁর টিম দাবি করেছে, তারা পরিবেশ রক্ষার দিকেও সমান গুরুত্ব দিচ্ছে।
এই খবর প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়ায় চর্চা, “Meta-তে চাকরি নেই, কিন্তু সৈকত দেখভালের জন্য লোক চাই!”















