২০২৬ সালে হোলিতে চারটি গ্রহ কুম্ভ রাশিতে মিলিত হবে, যার ফলে বেশ কয়েকটি রাজযোগ তৈরি হবে। এছাড়াও, সম্পদ এবং সাফল্যের জন্য বিশেষভাবে উপকারী বলে বিবেচিত মালব্য রাজযোগও তৈরি হচ্ছে।
কুম্ভ রাশিতে সূর্য ও বুধের সংযোগ বুধাদিত্য রাজযোগ তৈরি করবে এবং মঙ্গল ও সূর্যের সংযোগ মঙ্গলাদিত্য রাজযোগ তৈরি করবে।একইসঙ্গে কুম্ভ রাশিতে সূর্য, বুধ, মঙ্গল এবং রাহুর উপস্থিতি চতুর্গ্রহী যোগ তৈরি হবে।
এদিকে হোলির আগে ২ মার্চ শুক্র মীন রাশিতে গমন করবে। শুক্র যখন তার উচ্চ রাশি মীন রাশিতে থাকবে, তখন মালব্য রাজযোগ তৈরি হবে। এই যোগ হোলিতে সক্রিয় থাকবে এবং ২৬শে মার্চ পর্যন্ত স্থায়ী হবে। ২৬ মার্চ শুক্র মেষ রাশিতে গমনের পরেই এটি শেষ হবে। একাধিক শুভ যোগের কারণে হোলির সময় চার রাশির সৌভাগ্যের দরজা খুলবে।
বৃষঃ এই সময় আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। নতুন কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় লাভ হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজও সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুনঃ কর্মজীবনে উন্নতির ইঙ্গিত রয়েছে। যারা চাকরি করেন, তারা পদোন্নতি বা নতুন দায়িত্ব পেতে পারেন। পড়াশোনার ক্ষেত্রেও ভাল ফল মিলতে পারে। যোগাযোগ দক্ষতা বাড়বে, যা কাজে লাগবে।
সিংহঃ সম্মান ও প্রতিষ্ঠা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা হতে পারে। নেতৃত্বের সুযোগ আসতে পারে। আর্থিক অবস্থাও আগের তুলনায় শক্তিশালী হতে পারে।
তুলাঃ সম্পর্ক ও দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে। ব্যবসায়িক পার্টনারশিপে লাভ হতে পারে। অর্থনৈতিক দিক থেকেও কিছুটা স্বস্তি মিলতে পারে। নতুন বিনিয়োগের সুযোগ আসতে পারে, তবে ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত।
মার্চ ২০২৬-এ হোলির সময় তৈরি হওয়া এই রাজযোগ অনেকের জীবনে নতুন অধ্যায় শুরু করতে পারে বলে জ্যোতিষীদের মত। তবে মনে রাখতে হবে, জ্যোতিষীয় পূর্বাভাস সম্ভাবনার কথা বলে। সাফল্যের জন্য পরিশ্রম, সঠিক পরিকল্পনা ও বাস্তব সিদ্ধান্তই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
