আজকাল ওয়েবডেস্ক: আপনি কী ডায়াবেটিসে ভুগছেন? উৎসবের মরসুমে রক্তে শর্করার মাত্রা বজায় রাখার বিষয়ে চিন্তিত? মন খারাপ করবেন না! এই কয়েকটি নিয়ম মেনে চললে আপনার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জিং হবে না।
আগে থেকেই পরিকল্পনা করুন:
উৎসব মানেই লাগামহীন খানাপিনা। সীমাবদ্ধতা মনে হলেও আগের থেকে পরিকল্পনা করে রাখুন কী খাবেন।  ডায়াবেটিস রোগীদের জন্য একটি সুনির্দিষ্ট খাবারের পরিকল্পনা থাকা অপরিহার্য। আপনার ডায়েটে কী অন্তর্ভুক্ত করা উচিত বা বাদ দেওয়া উচিত তা বোঝার জন্য প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
খাবার এড়িয়ে যাবেন না:
ছুটির আমেজে আপনার নিয়মিত খাবারের সময় উপেক্ষা করবেন না । না খেয়ে থাকলে ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। আপনার সময়সূচী যতই ব্যস্ত থাকুক না কেন, খাবারের সময়কে অগ্রাধিকার দিন ।
হাইড্রেশন:
 জল শুধুমাত্র সামগ্রিক স্বাস্থ্যের জন্যই অবদান রাখে না। বরং ক্যালোরি গ্রহণের পরিমাণ, চিনি, নুন এবং কোলেস্টেরলের মাত্রা কমানোর ক্ষেত্রেও কার্যকরী। পার্টিতে প্যাকেটজাত জুস্, চিনিযুক্ত পানীয় ও মদ্যপান এড়িয়ে চলুন।
হেলদি খাবার :
মশলাদার খাবারের পরিবর্তে হেলদি ফ্যাট যুক্ত খাবার খান। অনেক খাবারের মধ্যেও যেটা কম ক্ষতিকর সেটা বেছে নিন। ময়দা, মিষ্টি এড়িয়ে চলুন।
নিয়ম করে শরীরচর্চা করতে ভুলবেন না।