ছোটদের তো বটেই, বড়দেরও পছন্দের খাবারের তালিকায় রয়েছে পাস্তা। তবে অনেকেই স্বাস্থ্যের কথা ভেবে পাস্তা খেতে ভয় পান। তবে সঠিক পদ্ধতিতে রান্না করলে নির্বিদধায় পাস্তা খেতে পারেন। বাড়িতে সহজে বানিয়ে নিন প্রোটিন সমৃদ্ধ ক্রিমি পাস্তা। এতে স্বাদের সঙ্গে ভরপুর থাকে পুষ্টিও। 

সাধারণ ক্রিমি পাস্তার তুলনায় এই রেসিপি অনেক স্বাস্থ্যকর। এতে ব্যবহার করা হয় হালকা দুধ, লো-ফ্যাট ক্রিম, প্রোটিন সমৃদ্ধ পনির এবং কিছু স্বাস্থ্যকর উপকরণ। তেল বা অতিরিক্ত ভাজা উপকরণ নেই, তাই এটি হজমে হালকা এবং শরীরকে ভারী করে না।

উপকরণঃ 
পাস্তা: ২৫০ গ্রাম (পেনে, ফুসিলি বা আপনার পছন্দ অনুযায়ী), মাখন: ২ টেবিল চামচ, ময়দা: ২ টেবিল চামচ, দুধ: ২ কাপ, পনির: ১/২ কাপ, রসুন কুচি: ১ চা চামচ (ঐচ্ছিক), পেঁয়াজ কুচি: ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়ো: ১/২ চা চামচ, লবণ: স্বাদমতো, অরিগানো বা মিক্সড হার্বস: ১/২ চা চামচ (ঐচ্ছিক), সবজি: ক্যাপসিকাম, গাজর, ব্রকলি, মাশরুম ইত্যাদি। (ঐচ্ছিক)

কীভাবে বানাবেন:
প্রথমে একটি পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য লবণ দিন। জল ফুটে উঠলে পাস্তা দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ পাস্তা জল ঝরিয়ে রাখুন। একটি প্যানে মাখন গরম করে তাতে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিন। হালকা ক্রিম, দুধ ও পনির দিয়ে ক্রিমি সস তৈরি করুন। এই সসে পাস্তা দিন। তাতে গোলমরিচ গুঁড়ো, লবণ এবং অরিগানো বা মিক্সড হার্বস মেশান। এবার সবজি দিয়ে সবকিছু ভাল করে মিশিয়ে নিন। এরপর ২-৩ মিনিট রান্না করলেই তৈরি হেলদি ক্রিমি পাস্তা। 

রান্নাঘরের ছোট্ট উপকরণ দিয়ে এই ক্রিমি পাস্তা বানিয়ে প্রিয়জনদের সঙ্গে ভাগ করুন। স্বাদ ও পুষ্টি একসঙ্গে পাবেন, আর স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য এটি হতে পারে নতুন ফেভারিট ডিশ।