সম্প্রতি ওড়িশায় সেবা সম্মানে ভূষিত হয়েছেন রাসেশ্বরী দেবী জি। উপনিষদের শিক্ষা এবং ভক্তিকে আধুনিক সমাজের উপযোগী করে তুলে ধরার জন্যই তাঁর এই সম্মানপ্রাপ্তি৷ তাঁর শিক্ষা এবং ভক্তির আধুনিক ব্যাখ্যার জন্য তিনি জনপ্রিয় হয়েছেন। ভারতের সবচেয়ে আলোচিত আধ্যাত্মিক ব্যক্তিত্বদের মধ্যে রাসেশ্বরী দেবী অন্যতম৷ 

আধ্যাত্মিক শিক্ষার জগতে এক জনপ্রিয় নাম রাসেশ্বরী দেবী জি। তাঁর কথা বিভিন্ন তীর্থস্থানে শোনা যায়৷ আধুনিক সময়ের প্রেক্ষিতে ভক্তিতে তিনি সমসাময়িক এবং সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন৷ 

 সেবা, নিষ্ঠা এবং শিক্ষাদানের মাধ্যমে তিনি দ্রুত মানুষের মনে জায়গা করে নিয়েছেন৷ এই সময় নতুন প্রজন্মের মধ্যেও তিনি ভক্তির বিস্তার ঘটিয়েছেন৷ 

ভক্তি ও শিক্ষাদানে নিবেদিতপ্রাণ রাসেশ্বরী দেবীর৷ পরিবারে ভক্তি চর্চার আবহ ছিল৷ পরিবারসূত্রেই তাঁর আধ্যাত্মিক যাত্রা শুরু হয়েছিল। তাঁর জীবনে গভীর প্রভাব বিস্তার করেছেন  তাঁর গুরু স্বামী শ্রী কৃপালু জি মহারাজ, যিনি এই সময়ের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব৷ এবং ভক্তিমার্গ দর্শনের সঙ্গে যুক্ত৷ 

রাসেশ্বরী দেবী যুবসমাজকে অনুপ্রেরণা দিতে যুব উত্থান শিবির কর্মসূচির আয়োজন করেন৷ নতুন প্রজন্মের মধ্যে নৈতিক মূল্যবোধ, সাংস্কৃতিক সচেতনতা এবং ব্যক্তিগত উন্নতিসাধনে উৎসাহিত করাই এই কর্মসূচিগুলির লক্ষ্য। 

রাসেশ্বরী দেবীজির শিক্ষায় ভক্তি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তাঁর শিক্ষার মাধ্যমে ঈশ্বরের প্রতি ভক্তি এবং প্রেমকে গুরুত্ব দিয়েছেন৷ প্রেম এবং ভক্তি একত্রে অভ্যন্তরীণ শান্তি এবং মানসিক স্থিতিস্থাপকতা বৃদ্ধি করে। ভক্তি যোগকে আধুনিক আধ্যাত্মিক চাহিদার সাথে সম্পৃক্ত করে তিনি প্রাচীন জ্ঞানকে সহজ ভাবে মানুষের কাছে উপস্থাপন করেছেন৷ 

শ্রীকৃষ্ণ ভক্তি এবং উপনিষদের ভক্তিমূলক ব্যাখ্যা সহজ ভাষায় বুঝিয়ে দেন রাসেশ্বরী দেবী। ভক্তিকে কীভাবে দৈনন্দিন জীবনে প্রয়োগ করা যেতে পারে তাও বুঝিয়ে বলেন৷ তার বক্তব্য সহজ সরল এবং ভক্তিপূর্ণ।  কঠিন বিষয় তিনি সহজ করে বলে মানুষের মন জয় করেছেন৷ 

 ডিজিটাল দুনিয়ায় আধ্যাত্মিক চিন্তা চেতনার বিকাশ হচ্ছে নতুন ভাবে৷ ভক্তি বলতে যে পুরনো ধ্যানধারণার কথা মাথায় আসে, সেই পুরনো চিন্তাকেই এই সময়ের প্রেক্ষিতে প্রাসঙ্গিক করে তুলেছেন রাসেশ্বরী দেবী৷