কলকাতায় আবার ভূমিকম্প। শুক্রবার দুপুর ১ টা ২২ মিনিট কলকাতা-সহ  পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫৷  পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ এবং ইন্দোনেশিয়াতে কম্পন অনুভূত হয়েছে৷ 

ভূমিকম্পের সময় অতিরিক্ত আতঙ্কিত হবেন না। আতঙ্কিত অবস্থায় পড়ে যাওয়া বা  ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য ক্ষতির সম্ভাবনা থাকে৷ 

সাবধানে থাকতে কী কী করবেন?  
★ যদি আপনি বিছানায় থাকেন তাহলে বালিশ দিয়ে মাথা ঢেকে নিন৷ টেবিল, ডেস্ক বা শক্ত কোনও আসবারের নীচে আশ্রয় নিতে পারেন৷ 

★রান্নাঘরে থাকলে অতি অবশ্যই গ্যাস বা উনুন বন্ধ করুন এবং দ্রুত বেরিয়ে আসুন৷ 

★বাড়ির পিলার, বিম এসব শক্তপোক্ত জায়গায় দেহের ভার রেখে আশ্রয় নিন৷ 

★স্কুল কলেজে থাকলে স্কুলব্যাগ মাথায় চাপা দিয়ে বেঞ্চ বা ডেস্কের নীচে বসে পড়ুন৷ 

★একবার কম্পন হওয়ার কিছুক্ষণ পরে আবারও কম্পন হতেই পারে৷ তাই এই সময় ফাঁকা জায়গায় আশ্রয় নেওয়াই ভাল৷ 

★উঁচু বাড়ি বা ফ্ল্যাটবাড়ির উপরতলায় থাকলে কম্পন থামা পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন। লিফট ব্যবহার না করাই ভাল। 

★গাড়ি চালালে গাড়ি থামিয়ে দিন৷ যে কোনও ব্রিজ বা উড়ালপুল এড়িয়ে চলা সম্ভব হলে তাই করতে হবে৷ 

★ঘরের বাইরে থাকলে বৈদুতিক খুঁটি, উঁচু বাড়ি, বড় গাছ এসবের থেকে দূরত্ব বজায় রাখুন 

★হাসপাতাল, বাজার, সিনেমাহলে থাকলে ভিড় সামলে যত দ্রুত সম্ভব বাইরে আসার চেষ্টা করতে হবে৷