আজকাল ওয়েবডেস্ক: আধুনিক রোজনামচায় স্কিনকেয়ার পদ্ধতি বেশ উন্নত হয়েছে। সেখানে ঐতিহ্যগত ত্বকের চর্চার পদ্ধতির সঙ্গে মিশেছে রাসায়নিক ফর্মুলেশনও। পৃথক পৃথক ত্বকের যত্নের চাহিদা মেটাতে নতুন উপায়গুলো বেশ সুন্দর এবং স্বাস্থ্যকর। সম্প্রতি "স্কিন ফ্লাডিং" এবং "স্কিনটারমিটেন্ট", দুটি অভিনব ট্রিটমেন্ট যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা সতেজ এবং উজ্জ্বল ত্বকের প্রতিশ্রুতি দেয়। কিন্তু ত্বকের পরিচর্যার ক্ষেত্রে এই ট্রেন্ড কতটা কার্যকরী? সে বিষয়ে কী বলছেন রূপটান বিশেষজ্ঞ?
স্কিন ফ্লাডিং কি ?
এই চিকিত্সাটি ডিহাইড্রেশন এবং নিস্তেজতার বিরুদ্ধে কার্যকর। মাত্র একটি পণ্য ব্যবহার করেই রুক্ষ ও নিস্তেজ ত্বকের পরিচর্যার প্রক্রিয়াকে স্কিন ফ্লাডিং বলা হয়।
কখন স্কিন ফ্লাডিং করবেন?
যদি আপনার ত্বক পরিবেশগত দূষণ, আবহাওয়ার পরিবর্তন, দীর্ঘ সময় ধরে বাতানুকূল ঘরে থাকার কারণে ড্যামেজ হয়ে যায়, তবে এই কৌশলটি ব্যবহার করে দেখুন। নিস্তেজ চেহারায় প্রাণ ফেরাতে, ত্বকে আর্দ্রতার মাত্রা বজায় রাখতে স্কিন ফ্লাডিং কার্যকরী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষ অনুষ্ঠানে যাওয়ার আগে আপনি এটি করতে পারেন। তবে স্কিন ফ্লাডিংয়ের আগে এক্সফোলিয়েশন করতে হবে। এতে স্কিন ফ্লাডিং প্রক্রিয়া ভালভাবে বসবে ত্বকে।
কিভাবে স্কিন ফ্লাডিং করবেন ?
ত্বকের আর্দ্রতা ধরে রাখার জন্য হাইলুরোনিক অ্যাসিড, গ্লিসারিন এবং সিরামাইডের মতো উপাদান সহ একটি হাইড্রেটিং সিরাম ব্যবহার করুন। প্রথমে আপনার মুখ পরিষ্কার করুন। যাতে হাইড্রেটিং পণ্যটি ত্বকের ভিতরে সহজে প্রবেশ করতে পারে৷ পরে একটি হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন৷ এটি আপনার ত্বককে কোমল রাখবে।
স্কিনটারমিটেন্ট কি?
স্কিনটারমিটেন্ট হল একটি স্কিনকেয়ার ফিলোসফি। যাতে স্কিনকেয়ার রুটিনে ইচ্ছাকৃত বিরতি নেওয়া হয়। ত্বক যাতে পুনরায় তার স্বাভাবিক ভারসাম্য পুনরুদ্ধার করতে পারে।
কখন, কিভাবে স্কিনটারমিটেন্ট করবেন ?
ত্বককে পুনরায় তার প্রাকৃতিক গঠন পুনরুদ্ধার করতে মূলত ভ্রমণের সময় এবং ঋতু পরিবর্তনের সময় স্কিনটারমিটেন্ট করা দরকার বলে মনে করছেন রূপটান বিশেষজ্ঞরা। বায়ো-রিমডেলিং এবং হাইড্রো স্ট্রেচ থেরাপি আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। সূক্ষ্ম ও বলিরেখার সমাধান করে ত্বকের ভারসাম্য পুনরুদ্ধার করে।