আজকাল ওয়েবডেস্কঃ বাংলার আনাচে কানাচে অযত্নে বড় হয় একাধিক গাছ। আমরা অনেকেই জানি না যে সেই সব গাছের পাতা ঔষধি গুণে ভরপুর। যার মধ্যে অন্যতম পিপল বা অশ্বত্থ গাছের পাতা। হিন্দু ধর্ম মতে, অশ্বত্থ গাছকে পবিত্র বলে মনে করা হয়। আর এই গাছের পাতাই অনেক রোগের নিরাময় করতে পারে। বিশেষ করে পিপল পাতা ১৪ দিন জলে ফুটিয়ে পান করলে বিভিন্ন জটিল রোগের সমাধান পেতে পারেন।
* পিপল পাতায় ডায়াবেটিস প্রতিরোধী বৈশিষ্ট্য রয়েছে। এই পাতা জলে ফুটিয়ে ১৪ দিন ধরে পান করলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে।
* অশ্বত্থ পাতায় ডিটক্সিফাইং বৈশিষ্ট্য রয়েছে। নিয়মিত পিপল পাতার জল পান করলে শরীরে জমে থাকা টক্সিন দূর হবে। ফুসকুড়ি এবং ব্রণের মতো সমস্যা কমবে।
* পিপল পাতায় ফাইবার, ক্যালশিয়াম, আয়রন, কপার এবং প্রোটিন থাকে। অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণে সমৃদ্ধ এই পাতা শরীরের ব্যথাও কমাতে পারে। তাই নিয়মিত অশ্বত্থ পাতা ফোটানো জল খেলে বাতের সমস্যাতেও আরাম পাবেন।
* খালি পেটে পিপল পাতার জল পান করলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকিও কমে।
* প্রতিদিন খালি পেটে অশ্বত্থ পাতার জল পান করলে তা আপনার কিডনিকে ডিটক্স করবে। আয়ুর্বেদে এই জল কিডনি সম্পর্কিত সমস্যার ঔষধ বলেও বিবেচিত হয়।
* টানা দু'সপ্তাহ রোজ পিপল পাতার জল পান করলে শ্বাসকষ্টের সমস্যা দূর হয়।
কীভাবে খাবেন
এক গ্লাসের একটু বেশি জল নিয়ে তাতে ২-৩টি পিপল পাতা যোগ করুন। জল অর্ধেক না হওয়া পর্যন্ত ফোটাতে থাকুন। কয়েক মিনিট বাদে ছেঁকে নিন। প্রতিদিন খালি পেটে এই জল পান করলেই বহুবিধ উপকার পাবেন।
















