আজকাল ওয়েবডেস্ক: আলমারিতে জমে মায়ের পুরনো বেনারসি। আপনার বিয়ের বেনারসিও‌ প্রায় ২৫ বছর ধরে সূর্যের আলো দেখেনি। বিয়ের বাড়ির মরশুমে সনাতনি সাজে সেজে উঠতে চান অনেকেই। কিন্তু ভারী বেনারসি পরতে নারাজ। চিন্তা কী! পুরনো বেনারসি দিয়েই বানিয়ে ফেলুন ফিউশন পোশাক।
পাশ্চাত্য অথচ রয়্যাল লুক পেতে পুরনো বেনারসি দিয়েই বানিয়ে ফেলুন বেনানা কাট পেন্সিল স্কার্ট। মেটালিক বোতাম লাগিয়ে নিতে পারেন কোমরে। সঙ্গে পরুন একরঙা টপ । সার্টিন কিংবা শিফনের ।
বেনারসি শাড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন লং জ্যাকেট। কুর্তা-পালাজোর সঙ্গে এই লং জ্যাকেট এখন ট্রেন্ডিং। চাইলে এক রঙের শাড়ির সঙ্গেও এই জ্যাকেট আপনি পরতে পারবেন। ভারী কুন্দনের গয়না এই ধরনের পোশাকের সঙ্গে বেশ মানানসই।
দীপিকা পাড়ুকোন থেকে মালাইকা আরোরা খান- সকলেই বেনারসি কুরতায় বাজিমাত করেছেন। সেই ফ্যাশন ফলো করতে পারেন আপনারও। সঙ্গে চাই জমকালো গয়না ।
ট্র্যাডিশনাল লুক পেতে চাইলে বেনারসি দিয়ে বানিয়ে ফেলুন লেহেঙ্গা কিংবা লং স্কার্ট। এর সঙ্গে পড়তে পারেন ক্রপটপ কিংবা করসেট টপ।
বানিয়ে ফেলতে পারেন ভি- নেক বডিকুন ড্রেস। এ-লাইন ড্রেসও বানাতে পারেন। সঙ্গে সোনার গয়না, আর নো- মেকআপ লুক। হাতে একটা বেনারসি দিয়েই তৈরি বটুয়া রাখতে পারেন।