তীর্থঙ্কর দাস : উত্তর কলকাতার ক্রিকেটপ্রেমী এবং ভারতীয় ক্রিকেট সমর্থকরা বিশ্বকাপ ফাইনালের আগে থেকেই উচ্ছ্বসিত। প্রদ্যুৎ কুমার মল্লিক ফানুস বানাতে পছন্দ করেন। ফুটবল বিশ্বকাপ হোক বা ক্রিকেট বিশ্বকাপ বা যে কোনও উৎসব, প্রত্যেক সময় তার নিজের হাতে তৈরি ফানুস শহরবাসীর মনে জায়গা করে নেয়। রবিবার ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত মুখোমুখি হতে চলেছে অস্ট্রেলিয়ার। প্রত্যেক ভারতীয়রা আশাবাদী যে এবছর বিশ্বকাপ ভারতেই আসছে। ২০১১ সালে যে ছেলেটি মাঠের বাইরে বসে ছিল সেই ছেলেটি ২০২৩ সালে ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। তার নাম রোহিত শর্মা। যে সকল খেলোয়াড়রা নজর কেড়েছে তাদের মধ্যে অন্যতম মহম্মদ শামি এবং বিরাট কোহলি। প্রদ্যুৎ কুমার মল্লিক বিশ্বকাপ ফাইনালে যে ফানুস বানিয়েছেন তাতে রোহিত শর্মা বিরাট কোহলি এবং মহম্মদ সামির ছবি রয়েছে সঙ্গে লেখা রয়েছে " উইন ইন্ডিয়া উইন" । প্রায় ১০ ফুটের হাতে তৈরি ফানুস শুক্রবার উত্তর কলকাতার প্যারীমোহন লেনের বাড়ির ছাদ থেকে ভারতীয় দলের শুভকামনা জানিয়ে ওড়ানো হল।
WORLD CUP : বিশ্বকাপ ফাইনালের আগে উন্মাদনা শহরজুড়ে, ওড়ানো হল ফানুস
















