আজকাল ওয়েবডেস্ক: বছর শেষে শীতের দাপুটে ব্যাটিং। রবিবার কলকাতায় মরশুমের শীতলতম দিন। জেলায় জেলায় আরও নামল তাপমাত্রার পারদ। আগামী দুইদিনে আরও জাঁকিয়ে ঠান্ডার অনুভূতি হবে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। পরিষ্কার আকাশ রাজ্য জুড়ে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। অবাধ উত্তুরে হাওয়ার প্রভাব। কলকাতার সংলগ্ন জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কোথাও ১০ ডিগ্রির নিচে নেমে গেছে তাপমাত্রা। মঙ্গল ও বুধবার নাগাদ তাপমাত্রা আরও দুই ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আপাতত শীতের স্পেল জারি থাকবে।
উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী। সমতলের জেলাগুলিতে তাপমাত্রা একইরকম থাকবে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। আপাতত মেঘমুক্ত পরিষ্কার আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই।