আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র দু’বার কম্যান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানো যাবে জ্যোতিপ্রিয় মল্লিকের। তার মধ্যেই বিকল্প হাসপাতালের খোঁজ করতে হবে। ইডিকে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
বৃহস্পতিবার শুনানিতে আলিপুর কম্যান্ড হাসপাতালের আইনজীবীর দাবি, বাইরের লোক চিকিৎসা করাতে আসায় নিরাপত্তা নষ্ট হচ্ছে। কল্যাণী এইমসে জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যপরীক্ষা হতে পারে বলে জানান কম্যান্ড হাসপাতালের আইনজীবী। কিন্তু ইডির আইনজীবীর দাবি, কল্যাণী এইমসের দূরত্ব কলকাতা থেকে অনেক বেশি। হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দু’পক্ষের বক্তব্য শোনার পর জানান, আরও দু’বার জ্যোতিপ্রিয়র স্বাস্থ্যপরীক্ষা করা যাবে কম্যান্ড হাসপাতালে। তিনি এও জানান, ওই সময় হাসপাতালে কেউ ঢুকতে পারবেন না। নিরাপত্তার দায়িত্ব সামলাতে হবে পুলিশকে। ইডিকে ১৬ নভেম্বরের মধ্যে বিকল্প হাসপাতাল খোঁজার নির্দেশ দিয়েছেন আইনজীবী। ১৬ নভেম্বর হবে এই মামলার পরবর্তী শুনানি।