আজকাল ওয়েবডেস্ক : টেট পরীক্ষায় ৯২ শতাংশ নম্বর পেয়েছেন পরীক্ষার্থী। আদালত বলেছিল, তাঁকে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। কিন্তু ২ মাস পেরিয়ে যাওয়ার পরও প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই নির্দেশকে কার্যকর করেনি। ঘটনার জেরে বিরক্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। এবার কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, আদালতের নির্দেশ না মানলে অবমাননার মামলা করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালের বিরুদ্ধে। ২০১৪ সালের এক টেট পরীক্ষার্থীর নিয়োগ মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। ২১ সেপ্টেম্বর বিচারপতি গাঙ্গুলি নির্দেশ দেন, টেট পরীক্ষার্থীকে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ দিতে হবে পর্ষদকে।
HIGH COURT : পর্ষদ সভাপতিকে হুঁশিয়ারি বিচারপতি গাঙ্গুলির
















